শ্রীলংকাকে ১৩৩ রানে থামিয়ে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলংকাকে ১৩৩ রানে থামিয়ে জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান

শ্রীলংকাকে ১৩৩ রানে থামিয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজ শ্রীলংকা এবং পরশু বাংলাদেশের বিপক্ষে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে চলে যাবে পাকিস্তান।

তবে এই দুই ম্যাচের কোনোটিতে পাকিস্তান যদি হেরে যায় তাহলে ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে এশিয়া কাপের দুই বারের চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের ১৭তম আসরের ১৫তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলংকা।

ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়নরা। ইনিংসের দ্বিতীয় বলে কুশাল মেন্ডিসকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ফেরান আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুশাল পেরেরাকে ফেরান হারিস রউফ। অষ্টম ওভারে পরপর দুই বলে শ্রীলংকার বর্তমান ও সাবেক দুই অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকাকে ফেরান হুসাইন তালাত।

 

৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা। দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন কামিন্দু মেন্ডিস ও লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গা।

 

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

শ্রীলংকা: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০