শিবিরের উদ্যোগে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবিরের উদ্যোগে বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সার্ভিস

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার্থীদের জন্য এই ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রশিবির নিজস্ব উদ্যোগে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। পরীক্ষার্থীরা নির্ধারিত রুট অনুযায়ী বাসে করে যথাসময়ে কেন্দ্রগুলোতে যেতে পারবেন।

পরীক্ষার দিন ক্যাম্পাস থেকে মোট ৪টি বাস তিনটি রুটে যাবে। প্রথমটি ক্যাম্পাস থেকে বাইপাস হয়ে ক্যান্টনমেন্ট, ক্যাম্পাস থেকে চরপাড়া এবং অন্যটি ক্যাম্পাস থেকে টাউনহল যাবে। পরীক্ষার দিন সকাল ৮টা ৫ মিনিটে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করবে। নারী পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য প্রতিটি বাসের প্রথম চার সারি আসন সংরক্ষিত থাকবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাকৃবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ইউনুস বিন হোসাইন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাসের চাহিদা অনেক বেশি থাকলেও প্রয়োজনের তুলনায় সংখ্যা সীমিত। তারপরও আমরা আমাদের সামর্থ্যের মধ্যে শিক্ষার্থীদের সুবিধার্থে এই পরিবহন ব্যবস্থা করেছি। আশা করি, এতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবেন।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিসিএস পরীক্ষার্থীদের জন্য দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাস দুটি সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে যাত্রা শুরু করবে এবং টাউন হল পর্যন্ত যাবে। পরে দুপুর ১২টা ২০ মিনিটে বাস দুটি পুনরায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ফিরবে।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু নাছির ত্বোহা বলেন, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করি। শিক্ষার্থীরা যেন কোনো রকম ভোগান্তি ছাড়া পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা স্বতন্ত্রভাবে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা মনে করি, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাই তাদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠনের প্রতিটি ধাপে আমরা পাশে থাকতে চাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় ছাত্রশিবির সবসময় এগিয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০