লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসবেন আসিফ নজরুল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসবেন আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। টানা কয়েক সপ্তাহের অচলাবস্থার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। এমন পরিস্থিতিতে বিসিবির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যার নিষ্পত্তি হতে পারে আজই।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, তা এখন অনেকটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা অচলাবস্থার মধ্যে বুধবার বোর্ড সদস্যদের সঙ্গে বৈঠক শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতে গিয়েই খেলতে হবে।

এর আগে থেকেই ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় অবস্থানে ছিল বিসিবি। তবে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবিকে একদিন সময় দিয়েছে আইসিসি। ফলে আজকের মধ্যেই বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে।

ক্রিকবাজ বিসিবি সূত্রের বরাতে জানিয়েছে, বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে লিটন দাস, মোস্তাফিজুর রহমানসহ বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে সরকারের অবস্থান ক্রিকেটারদের জানাবেন ক্রীড়া উপদেষ্টা।

বৈঠকে কোন পরিস্থিতিতে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং বর্তমান বাস্তবতা কী, সে বিষয়গুলো ক্রিকেটারদের সামনে তুলে ধরবেন আসিফ নজরুল। পাশাপাশি খেলোয়াড়দের মতামতও শোনার কথা রয়েছে তার।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও ভাবনাগুলো জানতে চাইবেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় নিয়েও আলোচনা হবে বৈঠকে।

আইসিসি যে একদিন সময় বেঁধে দিয়েছে, এই বৈঠকের পরই সেই সময়সীমার মধ্যে বিসিবির পক্ষ থেকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০