লা লিগায় দ্রুততম ৫০ গোলের রেকর্ড এমবাপ্পের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ জানুয়ারী ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লা লিগায় দ্রুততম ৫০ গোলের রেকর্ড এমবাপ্পের

সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তবে এরই মাঝে লা লিগায় দুর্দান্ত এক জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। শনিবার (১৮ জানুয়ারি) সান্তিয়াগো বার্নাব্যুতে লেভান্তকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দলের এমন জয়ের রাতে অনন্য এক কীর্তি গড়েছে কিলিয়ান এমবাপ্পে।

লেভান্তর বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলের দেখা পান এমবাপ্পে। এর মাধ্যমে লা লিগায় ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন এই ফরাসি তারকা। এই মাইলফলক স্পর্শ করতে ৫৩টি ম্যাচ খেলতে হয়েছে তাকে। এতেই চলতি শতকে লা লিগার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন এমবাপ্পে।

চলতি শতাব্দীতে লা লিগায় দ্রুততম ৫০ গোল স্পর্শ করার তালিকায় এমবাপ্পের ওপরে আছেন কেবল রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দিয়ে মাত্র ৫১ ম্যাচেই ৫০ গোল করেছিলেন রোনালদো।

তবে চলতি শতাব্দী বাদ দিলে লা লিগার ইতিহাসে দ্রুততম ৫০ গোলের রেকর্ডটি দখল করে আছেন স্প্যানিশ কিংবদন্তি ইসিদ্রো ল্যাঙ্গারা। ১৯৩৪-৩৫ মৌসুমে ওভেইদোর হয়ে মাত্র ৩৭ ম্যাচে রেকর্ডটি গড়েন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০