কুষ্টিয়া ইসলামিয়া কলেজের লাইব্রেরি থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার লেখা এবং তাদের ওপর রচিত বিপুলসংখ্যক বই উদ্ধার করেছে কুষ্টিয়া শহর ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী কলেজ লাইব্রেরিতে প্রবেশ করে আলমারি থেকে বইগুলো বের করে। এ সময় তারা বইগুলো মেঝেতে সাজিয়ে রেখে বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার খবর পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলেজ সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন