রোহিতকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন বাবর - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ নভেম্বর ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিতকে পেছনে ফেলে বিশ্বরেকর্ড গড়লেন বাবর

বাবর আজমের অপেক্ষা ছিল নয় রানের। সেটা হলেই বিশ্বরেকর্ড গড়া হয়ে যেত তার। তবে প্রথম টি-টোয়েন্টিতে রানের খাতা খোলার আগেই বিদায় নিলে সেটা আর করা হয়নি তার।

তবে অপেক্ষাটা খুব বেশি বড় হয়নি তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই আক্ষেপ ঘুচিয়ে ফেলেছেন। বাবর আজম বনে গেছেন টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক।

শুক্রবার লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে অপরাজিত ১১ রান করার পথে বাবর রোহিতের রেকর্ড ভেঙে এখন এই ফরম্যাটে শীর্ষ ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান এখন ৪২৩৪*। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়া রোহিতের রান ৪২৩১।

তবে বাবরের রেকর্ড গড়ার এই ম্যাচে নজর কেড়েছেন পাকিস্তানের বোলাররা। দক্ষিণ আফ্রিকাকে ১১০ রানেই গুঁড়িয়ে দিয়েছেন। আর তার ফলেই দলটা পেয়ে যায় সহজ এক লক্ষ্য।

শুরুতে বোলিং করতে নেমে সালমান মির্জা নেন ১৪ রানে ৩ উইকেট। ওদিকে ফাহিম আশরাফের ২৩ রানে ৪ উইকেট চাপটা সরতে দেয়নি প্রোটিয়াদের ওপর থেকে। সঙ্গে নাসিম শাহ নেন ২৮ রানে ২ উইকেট। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ২৫ রান আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে পাকিস্তানকে কোনো চাপে পড়তে দেননি সাইম আইয়ুব। তার ৩৮ বলে ৭১ রানের ইনিংসে ভর করে সহজেই জয়টা তুলে নেয় পাকিস্তান। শেষ দিকে বাবর গড়েন বিশ্বরেকর্ড। আর পাকিস্তান সমতা ফেরায় সিরিজে। শেষ টি-টোয়েন্টিতে অবশ্য আজই মাঠে নামছে দুই দল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০