রোনালদোর বিশ্বরেকর্ডের পরও শিরোপা জিততে পারল না আল নাসর - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৪ অগাস্ট ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর বিশ্বরেকর্ডের পরও শিরোপা জিততে পারল না আল নাসর

ক্রিশ্চিয়ানো রোনালদো এমন একটা রেকর্ড গড়ে বসেছেন, যা ইতিহাসে আর কারও নেই। এমনকি লিওনেল মেসিরও নেই। তবে রোনালদো যে রাতে রেকর্ডটা করলেন, সেটা ঠিক রাঙাতে পারলেন না। শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে আল-আহলির কাছে টাইব্রেকারে হেরে যায় আল-নাসর। তাতে ক্লাবটির হয়ে বড় শিরোপার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো রোনালদোর।

প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এটি ছিল আল-নাসরের হয়ে তার ১০০তম গোল। এর মাধ্যমে তিনি ইতিহাস গড়লেন। রোনালদো এখন ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ বা তার বেশি গোল করেছেন।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আল-আহলির হয়ে সমতা ফেরান ফ্র্যাঙ্ক কেসিয়ে। এরপর আল-নাসর ২–১ গোলে এগিয়ে গিয়েছিল। ৮২ মিনিটে গোল করে বসেছিলেন মার্সেলো ব্রজোভিচ। তবে সেই লিডও ধরে রাখতে পারেনি ক্লাবটা। রজার ইবানেজের গোলে ২-২ সমতা ফেরায় আল আহলি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫–৩ ব্যবধানে হেরে যায় তারা।

রোনালদোর এই গোলের সঙ্গে তার ক্যারিয়ারের মোট গোল দাঁড়াল ৯৩৯। কাঙ্ক্ষিত ১০০০ গোল স্পর্শ করতে এখনো তার প্রয়োজন ৬১ গোল। এর আগে ইউরোপের ক্লাবগুলোতে তিনি করেছিলেন ৪৫০ গোল রিয়াল মাদ্রিদের হয়ে, ১৪৫ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, আর ১০১ গোল জুভেন্টাসের হয়ে।

৪০ বছর বয়সী রোনালদো ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন। তবে এই শিরোপা ফিফার স্বীকৃত তালিকায় নেই। তাই আল-নাসরের হয়ে বড় কোনও ট্রফির স্বাদ তার এখনো মেলেনি।

সৌদি সুপার কাপ এবার অনুষ্ঠিত হয় হংকংয়ে। এক সপ্তাহের এই আসরে সেমিফাইনালে আল-নাসর ২–১ গোলে হারায় আল-ইত্তিহাদকে। অন্যদিকে আল-আহলি ৫–১ গোলে হারায় আল-কাদসিয়াহকে।

আগামী ২৯ আগস্ট আল-তাওউনের বিপক্ষে নতুন মৌসুমে সৌদি প্রো লিগের যাত্রা শুরু করবে আল-নাসর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০