রুমিন ফারহানার গ্রেপ্তার দাবি এনসিপির - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ অগাস্ট ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুমিন ফারহানার গ্রেপ্তার দাবি এনসিপির

নির্বাচন কমিশনের (ইসি) শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি।

রোববার (২৪ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপির নেতারা।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তাকে (রুমিন ফারহানা) গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সিইসি ও অন্যান্য কমিশনারদের পদত্যাগ দাবি করবো।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, রুমিন ফারহানা দাবি করেন, গত ১৫ বছর তিনি ভালো ছিলেন। অবশ্যই ভালো ছিলেন—কারণ আওয়ামী লীগের সব ধরনের সুবিধা তিনি ভোগ করেছেন। আওয়ামী লীগের পণ্যসামগ্রীর মধ্যে তিনি অন্যতম।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ইসি এখন কিছু দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আমাদের নেতাকর্মীদের ঢুকতে পুলিশ বাধা দিয়েছে, অথচ বিএনপির কর্মীদের অবাধে প্রবেশ-প্রস্থান করতে দিয়েছে। আমরা চাই না ডানপন্থি বা বামপন্থি নির্বাচন কমিশন, চাই বাংলাদেশপন্থি কমিশন।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০