যৌন নির্যাতন মামলা বাতিলে ট্রাম্পের আবেদন খারিজ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ জুন ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌন নির্যাতন মামলা বাতিলে ট্রাম্পের আবেদন খারিজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লেখিকা ও কলামিস্ট ই. জেন ক্যারলের করা যৌন নির্যাতন মামলার রায় বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত ট্রাম্পের আইনজীবীদের জমা দেওয়া পিটিশনটি নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায়ই বহাল রেখেছেন। কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই আদালত এই আবেদন প্রত্যাখ্যান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালে ই. জেন ক্যারল ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের এই অভিযোগটি উত্থাপন করেন। তার অভিযোগ, ১৯৯৬ সালে নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ট্রাম্প তাঁকে যৌন নিপীড়ন করেছিলেন। এই ঘটনার জেরে ক্যারল ট্রাম্পের কাছে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করেন।

২০২৩ সালের মে মাসে এই মামলার রায় প্রদান করেন নিম্ন আদালত, যেখানে জেন ক্যারল জয়ী হন। এরপর ট্রাম্পের আইনজীবীরা উচ্চতর আদালতে আপিল করলেও ফেডারেল আদালত নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন। সর্বশেষ ২০২৫ সালে বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ালে গতকালের সিদ্ধান্তের মাধ্যমে আদালত কার্যত নিম্ন আদালতের রায়কেই চূড়ান্ত সিলমোহর দিলেন।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের জন্য বড় ধরনের আইনি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এখন পর্যন্ত ট্রাম্প কিংবা তাঁর আইনজ্ঞ দলের পক্ষ থেকে এই আদেশের পর পরবর্তী কোনো আইনি পদক্ষেপের কথা জানানো হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০