যেন ব্যাটিংই ভুলে গেছেন সাকিব - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২১ অগাস্ট ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেন ব্যাটিংই ভুলে গেছেন সাকিব

ব্যাট হাতে ছন্দে ফিরতে কত কিছুই না করেছেন সাকিব আল হাসান। তবে এত কিছুর পরেও তার দুঃসময় যেন শেষই হচ্ছে না। দিন যত যাচ্ছে, ব্যাট হাতে তার পারফর্ম্যান্স যেন খারাপই হচ্ছে কেবল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে ডাহা ফ্লপ সাকিব। তার চেয়েও বড় কথা, যেভাবে ব্যাট করছেন, তাতে মনে হচ্ছে, ব্যাটিংটা যেন ভুলেই গেছেন তিনি।

নিয়মিত ওপরের দিকে সুযোগ পাচ্ছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে। তবে সে সুযোগগুলো আদৌ কাজে লাগাতে পারছেন না তিনি। জায়গা বদল হচ্ছে, কিন্তু তার পারফর্ম্যান্স রয়ে যাচ্ছে তথৈবচ।

আজ ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে তিনি নেমেছিলেন ৫ নম্বরে। সেখানে তিনি টিকেছিলেন ৫ ওভারের মতো। ১৩ বল খেলে তিনি রান করেছেন মোটে ৭, তার মধ্যে চার আছে আবার একটি, ডট দিয়েছেন ৮ বলে।

সাকিবের এমন দুর্দিন অবশ্য নতুন কিছু নয় আদৌ। ব্যাট হাতে সবশেষ ফিফটিটা এসেছিল তার গ্লোবাল সুপার লিগে। এরপর থেকেই যেন ব্যাটিং ভুলে গেছেন তিনি। চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তিনি এ নিয়ে খেললেন ৩টি ইনিংস, রান করেছেন সব মিলিয়ে ৩১। এই রান তুলতে তিনি বল খেলেছেন ৪২টি। বুঝতেই পারছেন, একটি রান করতেও কী সংগ্রামটাই না করতে হচ্ছে তাকে।

তার এমন ব্যর্থতাতেও অবশ্য অ্যান্টিগার জয়যাত্রা থেমে নেই। ইমাদ ওয়াসিমের ৩৯ আর ফাবিয়ান অ্যালেনের ৪৫ রানে ভর করে ১৬৭ রানের পুঁজি পায় দলটা।

জবাব দিতে নেমে কলিন মানরোর ৪৪, কেসি কার্টির ৩৫ আর কাইরন পোলার্ডের ৪৩ রানের ইনিংসের পরও ত্রিনবাগো নাইট রাইডার্স থেমে গেছে ১৫৯ রানে। ফলে ৮ রানের জয় নিয়ে সিপিএলের শীর্ষে চলে যায় সাকিবের দল। সাকিব নিজে অবশ্য উইকেটের খাতা খুলেছেন এই ম্যাচে। ড্যারেন ব্রাভোকে আউট করেছেন। ইনিংসের ১৪তম ওভারে আক্রমণে এসে তুলে নিয়েছিলেন এই একটি উইকেট, রান দিয়েছিলেন দুটো। তবে এরপর আর তাকে আক্রমণে আনেননি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের অধিনায়ক ইমাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০