যুদ্ধবিরতির পরও থাইল্যান্ডের বিরুদ্ধে ভূখণ্ড দখলের অভিযোগ কম্বোডিয়ার - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির পরও থাইল্যান্ডের বিরুদ্ধে ভূখণ্ড দখলের অভিযোগ কম্বোডিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও থাইল্যান্ডের সামরিক বাহিনী কম্বোডিয়ার ভূখণ্ড দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন।

গত ডিসেম্বরে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্ত পরিস্থিতি এখনো অত্যন্ত ‘ভঙ্গুর’ বলে বর্ণনা করেছেন তিনি। একই সঙ্গে বিরোধপূর্ণ সীমান্তে স্থায়ী শান্তি ফেরাতে থাইল্যান্ডকে দ্রুত যৌথ সীমানা কমিশন বা জেবিসি-র কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন কম্বোডিয়ান নেতা।

ট্রাম্পের নবগঠিত ‘বোর্ড অফ পিস’–এর বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন হুন মানেত। রয়টার্সকে দেওয়া আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার প্রথম এই সাক্ষাৎকারে তিনি বলেন যে, থাইল্যান্ডের সৈন্যরা অনেক এলাকায় কম্বোডিয়ার ভূখণ্ডের বেশ গভীরে অবস্থান করছে।

এটি এমনকি থাইল্যান্ডের নিজস্ব দাবিকৃত সীমানারও লঙ্ঘন। মানেতের অভিযোগ অনুযায়ী, থাইল্যান্ড সরকার অনেক জায়গায় শিপিং কন্টেইনার এবং কাঁটাতারের বেড়া দিয়ে কম্বোডিয়ার এলাকা দখল করে রেখেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা নিজ ঘরে ফিরতে পারছেন না। তিনি একে সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে অভিহিত করে বলেন যে, এটি কোনো নিছক অভিযোগ নয় বরং মাঠপর্যায়ের বাস্তব চিত্র।

থাইল্যান্ড অবশ্য শুরু থেকেই কম্বোডিয়ার এমন দাবি অস্বীকার করে আসছে। থাই কর্তৃপক্ষের মতে, সীমান্ত পরিস্থিতি শান্ত রাখার অংশ হিসেবেই তারা সেখানে নির্দিষ্ট অবস্থানে সেনা মোতায়েন রেখেছে এবং কোনো ভূখণ্ড দখলের অভিপ্রায় তাদের নেই। গত বছর জুলাই মাসে দুই দেশের ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তে সাম্প্রতিক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল, যার ফলে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।

এরপর ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় অক্টোবর ও ডিসেম্বর মাসে দুই দফা অস্ত্রবিরতি চুক্তি হলেও সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ এখনো মেটেনি। হুন মানেত আশা প্রকাশ করেছেন যে, গত ৮ ফেব্রুয়ারির থাই নির্বাচন শেষ হওয়ার পর এখন অন্তত কারিগরি পর্যায়ে দুই দেশ সীমানা মাপজোকের কাজ শুরু করতে পারবে।

২০২৩ সালে বাবা হুন সেনের কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর ৪৮ বছর বয়সী হুন মানেতের নেতৃত্বে ওয়াশিংটন ও নমপেনের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে উচ্চশিক্ষা গ্রহণ করা মানেত চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেই আমেরিকার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী।

সাক্ষাৎকারে তিনি মানবাধিকার ও সাইবার স্ক্যাম সেন্টার দমনের বিষয়েও তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বিশেষ করে কম্বোডিয়া থেকে পরিচালিত অনলাইন প্রতারণা চক্র বন্ধে কঠোর আইন প্রণয়ন ও অপরাধীদের দেশান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি দাবি করেন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তিটি শেষ পর্যন্ত কতটুকু টিকে থাকে, তা এখন প্রতিবেশী এই দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর নির্ভর করছে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০