যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে- ইরানের সেনাবাহিনী - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ জুলাই ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে- ইরানের সেনাবাহিনী

যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আবারও হামলা শুরু করে, তবে এবার যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো নতুন আগ্রাসনের চূড়ান্ত জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে।

রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আর্কেমিনিয়া বলেন, মার্কিনিরা যদি আবারও ইহুদিবাদীদের (ইসরায়েলের) ফাঁদে পা দেয় কিংবা তাদের নির্দেশ অনুসারে চলে এবং যুদ্ধ চালিয়ে যেতে চায়। বিশেষ করে বিমান হামলার মাধ্যমে,তাহলে ভৌগোলিকভাবে এই যুদ্ধের পরিসর বাড়বে।
এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই সঙ্গে তিনি ইসরায়েলপন্থি সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায়ও যোগ দেবেন।

অন্যদিকে সেনাবাহিনীর আরেক মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন করতে এবং ইরানকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি একেবারে বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত।

জেনারেল শেখারচি আরও জানান, যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে নতুন কৌশল খুঁজছে। তার কথায়, মার্কিনিরা যদি যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে নিজেদের ইচ্ছায় পারবে না। এর জন্য তাদের ইহুদিবাদীদের অনুমতি লাগবে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০