যশোর-৩ আসনে ধানের শীষ পেলেন তরিকুলের ছেলে অমিত - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ নভেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোর-৩ আসনে ধানের শীষ পেলেন তরিকুলের ছেলে অমিত

যশোর-৩ আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থীদের (প্রাথমিক) নাম ঘোষণা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় আছেন তার স্ত্রী দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। আর ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বাবার জীবদ্দশায় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মা-ছেলে দুজনই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে চলেছেন। দলের হাইকমান্ড তাদের কাজের মূল্যায়ন করেছেন। বর্তমানে অধ্যাপিকা নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির ‘একক প্রার্থী’ হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন।

২০১৮ সালের নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি।

জানা যায়, যশোর-৩ (সদর) আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১০

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১১

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১২

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৩

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৫

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৭

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৮

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৯

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

২০