মোহাম্মদপুরে মা-মেয়ে খুন- সিসিটিভিতে ধরা পড়লেও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ ডিসেম্বর ২০২৫, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন- সিসিটিভিতে ধরা পড়লেও কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ের হত্যার ঘটনায় এখনও কোনো সন্দেহভাজন শনাক্ত করা সম্ভব হয়নি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, হত্যার মূল সন্দেহভাজন গৃহকর্মীর নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নাফিসা মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলেন, আর তার বাবা আজিজুল ইসলাম রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করেন।

পুলিশের ধারণা, ২০ বছর বয়সী ওই গৃহকর্মী হত্যার সঙ্গে জড়িত এবং ঘটনার পর থেকে পলাতক। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গৃহকর্মী বোরকা পরে বাসায় প্রবেশ করেছিলেন এবং বের হওয়ার সময় নাফিসার স্কুলড্রেস পরেছিলেন।

নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে বহু আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের মতে, হাতের গ্লাভস পরে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে আঘাত করা হয়েছে। বাসার একটি আলমারি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ নিরাপত্তাকর্মী মো. খালেককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলাম ওই গৃহকর্মীকে চার দিন আগে ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে নিয়োগ দেন। গৃহকর্মী পরিচয় ও ফোন নম্বর দিতে অস্বীকার করেছিলেন, দাবি করে যে তার পরিবার আগুনে মারা গেছে এবং নিজেও দগ্ধ হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০