পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হওয়ার ঘণ্টাখানেক পর পুনরায় জড়ো হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার রাতে সড়ক অবরোধ চলাকালে সেখানে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুরের ঘটনা ঘটে।

বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্র কঠিন করার প্রতিবাদসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রবেশের চেষ্টার সময় পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছিল। কিন্তু রাত আটটার দিকে তারা আবারও সংসদ ভবনের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে যানজটে আটকা পড়ে চরম ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ফার্মগেট প্রান্তের ব্যারিকেড সরিয়ে দেন।

বাধা সরে গেলে কয়েকটি বাস সামনের দিকে এগোতে শুরু করে। এ সময় বিক্ষোভরতরা গাড়িগুলোর গতিরোধ করেন এবং রাত ৮টা ৪০ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাসের সামনের ও পাশের কাচ ভেঙে ফেলেন। তবে ভাঙচুরের এই ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হননি।

বাস ভাঙচুরের ঘটনার সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন আন্দোলনের সামনের সারিতে থাকা পরীক্ষার্থীরা। আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে বহিরাগতরা এ কাজ করেছে বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজুল ইসলাম বলেন, যারা এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তাদের মধ্য থেকে একজনকে ধরে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।

তবে বাসে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। বাসের যাত্রী আনোয়ার মিয়া বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের সমর্থন রয়েছে। কিন্তু যাত্রীবাহী বাসে এভাবে হামলা চালানো কোনোভাবেই উচিত হয়নি।

এর আগে মঙ্গলবার সকাল থেকেই টানা বৃষ্টি ও জলাবদ্ধতার চরম দুর্ভোগের মধ্যে সোমবারের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। বিক্ষোভে তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি তোলেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল থাকা এবং অতীতের তুলনায় এবারের অভিন্ন প্রশ্নপত্র অনেক বেশি কঠিন করার অভিযোগ এনে ক্ষোভ জানান পরীক্ষার্থীরা।

নিজেদের দাবি আদায়ে এদিন সকালে প্রথমে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থান নিলে পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীদের একটি অংশ বকশীবাজারে অবস্থিত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করে। বিকেলে পুনরায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ শেষে সন্ধ্যায় তারা সংসদ ভবনের সামনে এসে জড়ো হন। একপর্যায়ে শিক্ষার্থীরা সংসদ ভবনের সীমানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের লাঠিপেটার মুখে পড়েন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০