মোদি ও অমিত শাহর পদত্যাগ চাইলেন খাড়গে - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ ডিসেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোদি ও অমিত শাহর পদত্যাগ চাইলেন খাড়গে

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাখিল করা চার্জশিট আমলে নিতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লির একটি আদালত।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দেওয়া এই আদেশে আদালত স্পষ্ট জানিয়েছেন যে, আইনের দৃষ্টিতে এই চার্জশিটের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এই রায়ের পরবুধবার (১৭ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

তিনি এই রায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে চড় মারার মতো বলে বর্ণনা করেন এবং ভবিষ্যতে জনগণকে হয়রানি না করার শর্তে তাদের পদত্যাগ দাবি করেন।

সংবাদ সম্মেলনে খাড়গে অভিযোগ করেন যে, গান্ধী পরিবারকে হয়রানি করতেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে ন্যাশনাল হেরাল্ড মামলাটি করা হয়েছে। তার ভাষায়, এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। ইডি-র এই মামলায় অভিযুক্তদের তালিকায় গান্ধী পরিবারের সদস্য ছাড়াও সুমন দুবে, সাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডোটেক্স মার্কানডিসে ও সুনীল ভাণ্ডারীর নাম রয়েছে। তবে আদালতের সাম্প্রতিক আদেশের ফলে এই মামলার আইনি ভিত্তি বড় ধরনের সংকটের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, জওহরলাল নেহরু প্রতিষ্ঠিত ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র নিয়ে ২০১৩ সালে প্রথম দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। পরবর্তীতে ২০১৪ সালে নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়টি নিয়ে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়।

অভিযোগ ছিল যে, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড নামক যে সংস্থার হাতে সংবাদপত্রটির মালিকানা ছিল, বাজারে তাদের মোট ৯০ কোটি টাকা দেনা ছিল, যার বেশিরভাগটাই ছিল কংগ্রেসের কাছ থেকে নেওয়া। দীর্ঘ সময় ধরে চলা এই আইনি লড়াইয়ে আদালতের সর্বশেষ এই সিদ্ধান্ত কংগ্রেস শিবিরের জন্য বড় ধরনের রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

২

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৩

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৪

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৫

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৬

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৭

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৮

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৯

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১০

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১১

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১২

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১৩

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৪

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৫

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৬

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৭

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৮

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৯

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

২০