মোদির খোঁচার জবাবে যা বলল পাকিস্তান - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোদির খোঁচার জবাবে যা বলল পাকিস্তান

এশিয়া কাপের খেলা মাঠে যতটা না উত্তেজনা ছড়িয়েছিল, তার বেশি ছড়িয়েছে বাইরে। রোববার ফাইনাল শেষ হতে সেই উত্তাপ বেড়েছে। ভারত ফাইনালে পাকিস্তানকে হারানোর পর কথার লড়াই বাড়ছে। দুদেশের মানুষের সঙ্গে রাজনৈতিক নেতারাও বার্তা দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিরোপা জেতাকে সামরিক সাফল্যের সঙ্গে তুলনা করেছেন। মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

ভারতের জয়ের পর নরেন্দ্র মোদি তার এক্স অ্যাকাউন্টে অভিনন্দন জানান, খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।

ভারতীয় প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা টুইট করে তীব্র নিন্দা জানান মহসিন নাকভি। তিনি লেখেন, যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।

এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। তারা আইসিসির কাছে কড়া প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০