মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২ নভেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

এমএলএস কাপের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে মেসির গোল হারের ব্যবধান কমালেও জয় ফিরিয়ে আনতে পারেননি তিনি।

শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে এই ম্যাচে প্রথমার্ধেই নিয়ন্ত্রণ নেয় ন্যাশভিল। স্যাম সারিজ ও জশ বাওয়ারের গোলে বিরতিতে ২-০ তে এগিয়ে ছিল স্বাগতিকরা।

ম্যাচের নবম মিনিটেই সারিজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে জশ বাওয়ার হানি মুখতারের কর্নার থেকে চমৎকার এক শটে ন্যাশভিলের ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধে মিয়ামি ম্যাচে ফেরার চেষ্টা করে। লুইস সুয়ারেজের ৬৬ মিনিটে কাছ থেকে মারা শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস দারুণভাবে ঠেকান। এরপর ইয়ান ফ্রের শটও গোললাইন থেকে ফিরিয়ে দেয় প্রতিপক্ষ ডিফেন্স।

শেষ মুহূর্তে মেসি জ্বলে উঠেন। ৮৫ ও ৮৬ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন তিনি। অবশেষে ৮৯তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে বক্সের ডান দিক থেকে বাঁ-পায়ের জোরালো শটে জাল খুঁজে পান মেসি। এটি ছিল তার মৌসুমের সেরা গোলগুলোর একটি।

তবে তাতে আর লাভ হয়নি। ম্যাচ শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল।

এটি ছিল গত মে মাসের পর মিয়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয়। এর আগে টানা ১০ ম্যাচ জয়ের মুখ দেখেনি দলটি।

আগের ম্যাচে মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। কিন্তু এখন সিরিজ ১-১ সমতায়, তাই ফ্লোরিডায় হবে তৃতীয় ও শেষ ম্যাচটি।

গত মৌসুমের মতো এবারও একই পরিস্থিতিতে পড়েছে মিয়ামি। ২০২৪ এমএলএস কাপেও প্রথম ম্যাচ জিতে বাকি দুই ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও সেই ভুল না করার চ্যালেঞ্জ মেসিদের সামনে।

সিরিজের জয়ী দল মুখোমুখি হবে কলম্বাস বা সিনসিনাটির। সিনসিনাটি ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০