মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৭ অক্টোবর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যু ছাড়া আর কোনো সেফ এক্সিট নাই: সারজিস আলম

অন্তর্বর্তী সরকার দায়সারা দায়িত্ব পালন করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক।

এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না, বলেন সারজিস।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন, ‘নাহিদ ইসলাম তার জায়গা থেকে একটি স্টেটমেন্ট এমনি এমনি দিয়ে দেন না।

‘আমরা স্পষ্ট করে একটা জিনিস বলি, কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে, তারা এখন কোনোভাবে দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না, বলেন তিনি।

সারজিস বলেন, এত শহীদ, এত রক্তের ওপরে দাঁড়িয়ে ওইখানে আছে তারা যদি এখন জীবনের একটু থ্রেটের ভয় করে, তাহলে তো ওই দায়িত্ব তাদের নেওয়া উচিত ছিল না! স্পষ্ট কথা, তারা যদি এত কিছু, এত বড় ত্যাগ, এগুলোকে ভুলে গিয়ে শুধুমাত্র ওইটুকু চিন্তা করে—সবাই না, গুটিকয়, তারা যদি ওইটুকু চিন্তা করে এবং ওইভাবে নেগোসিয়েশনের ভিত্তিতে আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে, তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা মনে করি, দেশের মানুষের সামনে তারা মুখ দেখাতে পারবে না।

কোথায় সেফ এক্সিট নেবে প্রশ্ন রেখে তিনি বলেন, পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবী যে প্রান্তে যান, সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সামনাসামনি হোক। এত বড় একটা দায়িত্বকে স্কিপ করে, এত রক্তের ওপরে একটা অর্জনকে স্কিপ করে কেউ যদি সেফ এক্সিটের কথা ভাবে, এই সেফ এক্সিট সম্ভব না। আমার এই শহীদ মায়েরা তাদেরকে ছেড়ে দেবে না।

এনসিপির এই নেতা আরও বলেন, অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদে হোক, ঐকমত্য কমিশনে হোক, আপনার মন্ত্রণালয় হোক, প্রত্যেকটা জায়গায় আপনার স্ট্রিক্ট হতে হবে। ওই সিদ্ধান্তটা আপনার দিতে পারতে হবে। কে কী বলবে, আমার চেয়ার একটু নড়াচড়া করবে কি না এই যদি চিন্তা করেন, তাহলে তো আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা কথা ছিল না!’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপি তাদের জায়গা থেকে কোনো অ্যালায়েন্সে যাবে নাকি কোনো দলের সঙ্গে রাজনৈতিকভাবে একীভূত হবে, নাকি জোট হবে নাকি বোঝাপড়া হবে নির্বাচন কেন্দ্রিক—এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

এই পথ খোলা জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটি রাজনৈতিক দল হিসেবে যখন জনগণ এবং দেশের স্বার্থে অনেকগুলো রাজনৈতিক দল একই পথে হাঁটবে এবং তাদের জায়গা থেকে মনে হবে যে, আমাদের দাবি, চিন্তা-ভাবনা দেশ ও জনগণকে নিয়ে কাজ করার, জায়গাগুলো আমাদের অনেকটাই মিলে যায়, তখন এটা হতেই পারে—তারা একসঙ্গে এই নির্বাচনে জনগণের হয়ে ফাইট করবে।

‘এনসিপিও এখন পর্যন্ত এই আলোচনাগুলোতে পজিটিভ আছে। আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে এটার ফাইনাল রেজাল্টের দিকে আমরা যাব, বলেন সারজিস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০