মুশফিকের শততম টেস্ট ঘিরে বড় পরিকল্পনা বিসিবির - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুশফিকের শততম টেস্ট ঘিরে বড় পরিকল্পনা বিসিবির

বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন; তিনি আর মাত্র দুটি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম (১০০) ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন।

এই অর্জন কেবল তার ব্যক্তিগত মাইলফলকই নয়, বাংলাদেশের ক্রিকেটেও এটি এক নতুন কীর্তি হবে। মুশফিকের শততম টেস্টকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় পরিকল্পনা করছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘একশো টেস্ট ম্যাচ খেলা বিরাট অর্জন, আমাদের দেশে এটাই প্রথম হবে এবং এটা সেলিব্রেট করা উচিত। শুধু ক্রিকেট বোর্ড সেলিব্রেট করবে তা নয়, আমি মনে করি যারা ক্রিকেট অনুসরণ করেন তারাও সবাই সেলিব্রেট করবেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে নভেম্বরে হতে যাওয়া টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের সূচি আগেই ঘোষণা করেছিল বিসিবি, যেখানে নিশ্চিত হয়েছে মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেন্যুও। আগামী ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যা সব ঠিক থাকলে মুশফিকের শততম ম্যাচ হবে।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা। সিরিজের প্রথম টেস্ট ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। যদিও এখনও বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি, তবে চলতি সপ্তাহেই বিসিবি সেই সিদ্ধান্ত জানাবে।

৩৮ বছর বয়সী ব্যাটার মুশফিকুর রহিম এখন পর্যন্ত ৯৮ টেস্টে ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটির সৌজন্যে ৩৮.১০ গড়ে ৬ হাজার ৩২৮ রান করেছেন। টেস্ট ম্যাচ খেলার দিক থেকে এরপরই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুমিনুল হক (৭৩ ম্যাচ)।

এছাড়া সাকিব আল হাসান ৭১, তামিম ইকবাল ৭০ এবং মোহাম্মদ আশরাফুল ৬১ টেস্ট খেলেছেন। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে চলে যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল, যেখানে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০