মুশফিককে ‘নিজের অধিনায়ক’ বলে প্রশংসায় ভাসালেন সাকিব - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১৯ নভেম্বর ২০২৫, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুশফিককে ‘নিজের অধিনায়ক’ বলে প্রশংসায় ভাসালেন সাকিব

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শততম টেস্ট খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় মুশফিকুর রহিমকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সতীর্থ সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই দারুণ অর্জনের দেখা পেলেন মুশফিক।

মুশফিকের সঙ্গে টেস্ট ম্যাচের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সাকিব ক্যাপশনে লেখেন, ‘লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি।

তিনি আরও লেখেন, ‘সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা।’ সাকিব মুশফিককে ‘মুশফিক ভাই’ সম্বোধন করে বলেন, ‘বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন ও সামনে যত দিন খেলব আপনিই হবেন আমার অধিনায়ক।
ঐতিহাসিক এই অর্জনের জন্য শুভকামনা জানিয়ে সাকিব আরও বলেন, ‘যেকোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদ্‌যাপন করতে পারতাম!

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন এবং রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০