মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৯ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্সেইয়ের হৃদয় ভেঙে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ফরাসি সুপার কাপ

নব্বই মিনিট পেরিয়ে যোগ করা ছয় মিনিটের পঞ্চম মিনিটে তখন খেলা চলছিল। ম্যাচে এগিয়ে থেকে ১৪ বছরের মধ্যে প্রথম শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিল মার্সেই। কিন্তু শেষ মুহূর্তে সব ওলটপালট করে দিল পিএসজি। গন্সালো রামোসের নাটকীয় গোলে ম্যাচ গড়াল টাইব্রেকারে, সেখানে প্রথম দুটি শট ঠেকিয়ে নায়ক হয়ে উঠলেন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে। শেষ পর্যন্ত আবারও ফরাসি সুপার কাপ জিতল লুইস এনরিকের দল।

কুয়েতে বৃহস্পতিবার অনুষ্ঠিত ফরাসি সুপার কাপের ম্যাচটি নির্ধারিত সময় শেষে ২–২ গোলে সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে ৪–১ গোলে জিতে ট্রফি উঁচিয়ে ধরে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজি।

এ নিয়ে টানা চতুর্থবার এবং সব মিলিয়ে রেকর্ড ১৪তম ফরাসি সুপার কাপ জিতল প্যারিসের ক্লাবটি। সবশেষ ১৩ আসরের মধ্যে ১২ বারই শিরোপা গেছে তাদের ঘরে।

ম্যাচের ১৩তম মিনিটে ব্যালন দ’র জয়ী ও ফিফা বর্ষসেরা উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে মার্সেই। ৭৬তম মিনিটে স্পট-কিক থেকে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। এরপর ৮৭তম মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই।

পরাজয় তখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গন্সালো রামোসের গোলে আবার সমতায় ফেরে পিএসজি। মাঝমাঠ থেকে ভিতিনিয়ার উঁচু করে বাড়ানো বল হেডে নামিয়ে দেন ব্রাডলি বার্কোলা, আর ছয় গজ বক্সের মুখ থেকে ভলিতে জালে পাঠান বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড রামোস।

টাইব্রেকারেও নিজের দায়িত্ব পালন করেন রামোস। পিএসজির হয়ে বাকি তিনটি শটে গোল করেন ভিতিনিয়া, নুনো মেন্দেস ও দিজিরে দুয়ে। অন্যদিকে মার্সেইয়ের দুটি শট ঠেকিয়ে ম্যাচের প্রকৃত নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে।

গত আগস্টে পিএসজির হয়ে অভিষেক ম্যাচেও টাইব্রেকারে নায়ক হয়েছিলেন শুভালিয়ে। সেবার উয়েফা সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের একটি শট ঠেকিয়ে দলকে শিরোপা এনে দেন তিনি।

উল্লেখ্য, আগের মৌসুমে লিগ আঁ ও ফরাসি কাপজয়ী দুই দলের মধ্যে এক ম্যাচের ভিত্তিতে অনুষ্ঠিত হয় ফরাসি সুপার কাপ। গত মৌসুমে দুটি শিরোপাই জেতায় পিএসজির প্রতিপক্ষ হয় লিগ আঁয়ের রানার্সআপ মার্সেই। ২০১১–১২ মৌসুমে ফরাসি কাপ জয়ের পর থেকে এখনো কোনো শিরোপার মুখ দেখেনি মার্সেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০