মার্চ পর্যন্ত লিপুকে দায়িত্ব দিচ্ছে বিসিবি, অপেক্ষা বাড়লো হাবিবুল বাশারের - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্চ পর্যন্ত লিপুকে দায়িত্ব দিচ্ছে বিসিবি, অপেক্ষা বাড়লো হাবিবুল বাশারের

বিসিবির বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৪ সালের ফেব্রুয়ারি দুই বছর মেয়াদে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন লিপু। চলতি মাসে তার দায়িত্বে মেয়াদ শেষ হবে। তবে নতুন করে চুক্তি নবায়নে আগ্রহী নন তিনি। ফলে নতুন নির্বাচক খুঁজছে ক্রিকেট বোর্ড।

প্রধান নির্বাচকসহ সহকারী নির্বাচকের পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার দায়িত্বভার পড়েছে বিসিবির চার পরিচালকের কাঁধে। এমনকি নির্বাচকের নিয়োগ বিজ্ঞাপন আকারেও দিতে পারে বিসিবি। যেখানে প্রধান নির্বাচক হতে হাবিবুল বাশার সুমনকে প্রস্তাব কয়েক দিন আগেই দিয়েছিল বিসিবি। বাশার নিজের সিদ্ধান্ত জানানোর জন্য কিছুদিন সময় চেয়েছিলেন। ফলে আপাতত মার্চ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য লিপুকে প্রস্তাব দেবে বিসিবি।

গতকাল বিসিবির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে। যদিও লিপু আগেই জানিয়েছিলেন, নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত নিজের দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। নির্বাচক প্যানেলে নতুন করে যুক্ত হতে পারেন সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ শিপন। বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করছেন হাবিবুল বাশার সুমন। তিনি এর আগে কাজ করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে। তবে এবারই প্রথম নির্বাচকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন না তিনি।

২০১৬ সালে প্রথমবার নির্বাচক প্যানেলে যুক্ত হন বাশার। এরপর টানা আট বছর প্যানেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় প্রধান নির্বাচক ছিলেন ফারুক আহমেদ ও মিনহাজুল আবেদীন নান্নু। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ৫০টি টেস্ট ও ১১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০