মানুষ জানে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে আর অনাচার ফিরবে না- প্রেস সচিব - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ জানুয়ারী ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানুষ জানে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে আর অনাচার ফিরবে না- প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। জনগণ জেনে গেছে ‘হ্যা’ ভোট দেওয়া হলে দেশে স্বৈরাচার, অত্যাচারী আর ফিরে আসবে না- এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাইয়ে বাটুলিয়া গ্রামে বাবা বুচাই চান পাগলার মাজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মো. শফিকুল আলম বলেন, মাজারে আক্রমণ নিন্দনীয় কাজ ছিল। বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ, বাংলাদেশে ইসলাম সম্প্রসারিত হয়েছে ইসলামিক চিন্তাবিদদের হাত দিয়ে, পীর-আউলিয়াদের হাত দিয়ে সম্প্রসারিত হয়েছে।

আমরা মনে করি সারা বাংলাদেশেই হ্যাঁ ভোটের জন্য একটা জোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, মানুষ বুঝে গেছে-হ্যাঁ ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে, আর রাষ্ট্র এমন একটি পথে চলবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ণ ও সমুন্নত থাকবে।

বুচাই পাগলার মাজার প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এখানে জনপ্রিয় বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের নামকরা বাউল শিল্পীরা অংশ নেন। এই মাজারসংলগ্ন মাঠে আয়োজিত এই মেলা বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

মাজার আঙ্গিনা ঘুড়ে দেখে তিনি বলেন, বুচাই চান পাগলা এই এলাকার নামকরা সাধক ছিলেন। প্রতিবছর জানুয়ারি মাসে একটা বাউল গানের আসর বসে। দেশের নামকরা বাউল শিল্পীরা এখানে গান পরিবেশন করেন। আমি বলবো সাম্প্রদায়িক সম্পীতির দেশ বাংলাদেশ, সেই সম্পীতি যেন বজায় থাকে।

এ সময় ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ সালমান হাবীব, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহম্মেদ রাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ সালের ১১ সেপ্টেম্বর মাজারটি কতিপয় লোকেরা ভেঙে দেয়। দরজা-জানালা ও গম্বুজ ভেঙে ফেলা হয়। ইতোপূর্বে এই মাজারে যে ভাঙচুর হয়েছে- তা সরকার বাদী হয়ে মামলা করেছে। সম্প্রতি মাজারটিতে সংস্কার কাজ চলমান রয়েছে।

মাজার কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, এলাকার কিছু টুপিধারী লোক মাজারটা ভাঙচুর করে। তারা এটা পছন্দ করে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাজারটি মেরামতের কথা বলেছেন, তিনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০