মাদ্রাসায় ব্যানার-লিফলেটের মাধ্যমে গণভোটের বার্তা পৌঁছানোর নির্দেশ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জানুয়ারী ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় ব্যানার-লিফলেটের মাধ্যমে গণভোটের বার্তা পৌঁছানোর নির্দেশ

আসন্ন গণভোট বিষয়ে সারাদেশে জনসচেতনতা তৈরির করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাদ্রাসাকে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সঠিক ধারণা পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক স্মারকে এমন নির্দেশনা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাদ্রাসা প্রতিষ্ঠানসমূহে গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার ধারাবাহিকতায় নতুন করে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রচারিত লিফলেটের বক্তব্য এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯–এ উল্লেখিত তথ্য সংবলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা ড্রপডাউন ব্যানারও শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গণভোটের উদ্দেশ্য, সময়সূচি ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে ব্যানার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোতে প্রচার কার্যক্রম চালানোর কথা বলা হয়েছে। অভিভাবক সমাবেশ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠানেও গণভোট বিষয়ে সচেতনতামূলক বার্তা উপস্থাপনের নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ে সঠিক তথ্য পরিবারে পৌঁছে দিতে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট মাদ্রাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক তথ্য নিয়মিত প্রচারের আহ্বান জানানো হয়েছে।

এ অবস্থায়, সংযুক্ত দুটি লিফলেট জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে অথবা এক পাতায় উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০