মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ ডিসেম্বর ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাকাশ থেকে তোলা ছবিতে জ্বলজ্বল করছে পবিত্র কাবা শরিফ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিটের মহাকাশ থেকে তোলা একটি চমকপ্রদ ছবি ইন্টারনেটে আলোড়ন তুলেছে। রাতের বেলা পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচুতে মহাকাশের কক্ষপথ (অরবিট) থেকে তোলা ওই ছবিতে সৌদি আরবের পবিত্র মক্কা নগর ঝলমল করছে।

ছবিতে ঝলমলে মক্কা নগরের বুকে একটি উজ্জ্বল সাদা রঙের আলোর গোলক দেখা যাচ্ছে, যা তিনি পবিত্র কাবা শরিফ বলেই উল্লেখ করেছেন।

ডন পেটিট তার এক্স অ্যাকাউন্টে ২ ডিসেম্বর ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মহাকাশের কক্ষপথ থেকে তোলা ছবিতে সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরিফ, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও দৃশ্যমান।’

ছবিতে মক্কা নগরের বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে, যার পাহাড়ি উপত্যকায় অবস্থিত কেন্দ্রে রয়েছে গ্র্যান্ড মসজিদ (মসজিদুল হারাম)। লাখ লাখ এলইডি ও সোডিয়াম লাইটের কারণে রাতের বেলা মহাকাশ থেকে মক্কা নগর ঝলমলে দেখায়। ইন্টারনেট ব্যবহারকারীরা পবিত্র শহর মক্কায় এই দিব্য আলোর দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছেন।

একজন লিখেছেন, ‘মহাকাশ থেকে দেখা কাবার আলো একেবারেই আলাদা, যেন রাতের বেলা পৃথিবীর নিজস্ব চিরন্তন আলোয় তার আত্মা জ্বলজ্বল করছে। দিব্য জ্যোতি।’ অনেক ব্যবহারকারী এই ছবি তোলা ও সবাইকে তা দেখার সুযোগ করে দেওয়ার জন্য নভোচারী ডন পেটিটকে নানা ভাষায় ধন্যবাদ দিয়েছেন। পেটিট একজন দক্ষ অ্যাস্ট্রো ফটোগ্রাফার ও রসায়ন প্রকৌশলী এবং মহাকাশ থেকে ছবি তোলার প্রযুক্তিগত চ্যালেঞ্জগুলোকে শিল্পকর্মে রূপান্তর করার জন্য তার জগৎজোড়া খ্যাতি রয়েছে।

তার তোলা বিখ্যাত কয়েকটি ছবির মধ্যে রয়েছে পৃথিবীর মেঘমালার ওপরে চমকপ্রদ নক্ষত্র পথ (স্টার ট্রেইল), মহাদেশীয় চিরহরিৎ বনের ওপর নাটকীয় বজ্রঝড়, মেরু অঞ্চলজুড়ে নৃত্যরত উত্তরীয় আলো (অরোরা)।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

২০