মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নাসার নভোচারীরা বলটি নিয়ে শূন্য অভিকর্ষ বা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে বিশেষ ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন। মহাকাশে চলা এই পরীক্ষা মূলত ফুটবল খেলার গতিবিদ্যা ও বলের ভারসাম্যের ওপর এর প্রভাব বোঝার জন্য করা হয়েছে। নাসার তথ্যমতে, ট্রাইওন্ডা বলটি দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা ২০১৯ সালের একটি পুরোনো গবেষণা নতুন করে করেছেন। ফুটবলের ভারসাম্য ও এর ভরকেন্দ্র কীভাবে শূন্যে বা বাতাসে বলের গতিবিধিকে প্রভাবিত করে, তা খতিয়ে দেখতেই এ গবেষণা করা হয়েছে।

খেলার মাঠে একটি বল কতটা নিখুঁতভাবে বাতাসে ভেসে যাবে বা সেটির গতিপথ কেমন হবে, তা আগে থেকেই নির্দিষ্ট করা থাকে। বলের ভরকেন্দ্র যদি একদম সঠিক জায়গায় না থাকে, তবে ফুটবলাররা শট করার পর বলটি বাতাসে অদ্ভুতভাবে কাঁপতে পারে বা দিক হারাতে পারে।

গবেষণা চলাকালে নভোচারীরা মহাকাশে বলটির নিখুঁত ভারসাম্য ও ত্রুটিপূর্ণ ভারসাম্যের মধ্যকার পার্থক্য ও প্রভাব বিশ্লেষণ করেছেন। বলের ভেতরে থাকা সেন্সরগুলো মাঠে খেলার সময় নেতিবাচক প্রভাব ফেলে কি না, তা নিয়েও পরীক্ষা করেছেন তারা।
ফিফার তথ্যমতে, ট্রাইওন্ডা শব্দটি এসেছে একটি স্প্যানিশ শব্দ থেকে, যার অর্থ তিনটি তরঙ্গ। এবারই প্রথম যৌথভাবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এই ঐতিহাসিক একতাকে তুলে ধরতে বলটির নাম ট্রাইওন্ডা রাখা হয়েছে। বলটির শরীরে থাকা সেলাইগুলো বলটিকে বাতাসে ওড়ার সময় দারুণ স্থিতিশীলতা দেয়। এ ছাড়া বলের উপরিভাগের বিশেষ নকশা বৃষ্টির মতো ভেজা আবহাওয়ায়ও বলের ওপর ফুটবলার ও গোলরক্ষকদের নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে।

বলটির সবচেয়ে বড় চমক হলো এর ভেতরে থাকা ৫০০ হার্টজ মোশন সেন্সর চিপ। এই চিপ প্রতি সেকেন্ডে ৫০০ বার বলের সুনির্দিষ্ট অবস্থানের ডেটা সরাসরি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেমের কাছে পাঠায়। এর ফলে অফসাইডের মতো কঠিন ও বিতর্কিত সিদ্ধান্তগুলো রেফারিরা একদম নিখুঁতভাবে ও চোখের পলকে নিতে পারেন।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০