মধ্যরাতে আকস্মিক পরিদর্শনে আইজিপি, বললেন ‘নগরবাসীর নিরাপত্তায় নিজেই রাস্তায় নেমেছি’ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যরাতে আকস্মিক পরিদর্শনে আইজিপি, বললেন ‘নগরবাসীর নিরাপত্তায় নিজেই রাস্তায় নেমেছি’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিরাপত্তাব্যবস্থা সশরীরে পর্যবেক্ষণে নেমেছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। দায়িত্ব গ্রহণের পরদিন মধ্যরাতেই এই আকস্মিক পরিদর্শনে বের হন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, টাউন হল ও তিন রাস্তার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন।

পরিদর্শন শেষে রাত ১টার দিকে মোহাম্মদপুর থানায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতায় জনমনে ভীতি বিরাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেই মাঠে নেমেছেন। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। অপরাধীদের কঠোরহস্তে দমন করা হবে।’

আইজিপি তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে জানান, ১৯৮৬ সালে বিশ্ববিদ্যালয় জীবনে তিনি নিজেই মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। দীর্ঘদিনের এই অপরাধপ্রবণ এলাকায় বর্তমানে মাদক ও অবৈধ ব্যবসার বিস্তার রোধে সন্ধ্যার পর থেকে বিশেষ ‘ব্লক রেইড’ পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশের সক্ষমতা প্রসঙ্গে আইজিপি জানান, দেশের ২০ কোটি মানুষের নিরাপত্তার জন্য পুলিশ সদস্য রয়েছেন মাত্র ২ লাখ ২০ হাজার। এর মধ্যে ৪ কোটি মানুষের শহর ঢাকায় নাগরিক স্বস্তি নিশ্চিত করতে সবার সহযোগিতা এবং আইন মেনে চলার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকলে অর্থনীতি ও বিনিয়োগ উভয়ই ক্ষতিগ্রস্ত হয়।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিজে রাতে টহলে থাকার ঘোষণা দেন আইজিপি। তিনি জানান, পুলিশের ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কাজ চলছে এবং বাহিনীর মানসিকতা পরিবর্তন করে পুলিশকে প্রকৃত জনসেবক হিসেবে গড়ে তোলা হবে। মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যে থেকেই ‘হোয়াইট কলার’ অপরাধীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে আইজিপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান এবং মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন। পুলিশের পোশাক পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০