ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের দাবি করে ‘অধিকার’ ফিরে পেতে চান ট্রাম্প - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের দাবি করে ‘অধিকার’ ফিরে পেতে চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র থেকে ‘তেল, জমি এবং অন্যান্য সম্পদ’ চুরি করেছে। এ কারণে তিনি ভেনেজুয়েলার তেলসম্পদকে নিজেদের দাবি করে এগুলো ‘ফেরত’ চেয়েছেন।
ভেনেজুয়েলায় প্রবেশকারী এবং দেশটি থেকে বের হওয়া সমস্ত তেল ট্যাঙ্কার ‘অবরোধ’ করার নির্দেশ দেওয়ার একদিন পর বুধবার (১৭ ডিসেম্বর) জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করলেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাম্প ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে ‘নিরলস সামরিক প্রচারণা’ উল্লেখযোগ্য বৃদ্ধি করেছেন। তার প্রশাসন ইতোমধ্যে এই অঞ্চলে হাজার হাজার সেনা এবং প্রায় এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে – যার মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ‘জমি, তেলের অধিকার এবং যা কিছু আছে তা পাবে।

তিনি কীভাবে এগুলো নিজেদের দাবি করছেন- সে বিষয়ে বিস্তারিত না জানিয়ে বলেন, ‘তারা (ভেনেজুয়েলা) আমাদের সমস্ত জ্বালানি অধিকার কেড়ে নিয়েছে। আমরা এটি ফেরত চাই, কিন্তু তারা এটি কেড়ে নিয়েছে। তারা অবৈধভাবে এটি কেড়ে নিয়েছে।

দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসন মাদুরো দরকারের বিরুদ্ধে মাদক চোরাচালান রোধে ‘যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার’ অভিযোগ করে আসছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প ইতোমধ্যে ভেনেজুয়েলায় সিআইএ গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন।

বিভিন্ন মার্কিন গণমাধ্যমের মতে, অদূর ভবিষ্যতে ওয়াশিংটন ভেনেজুয়েলায় ‘মাদক কার্টেলের ওপর’ হামলা শুরু করতে পারে।

গত আগস্ট মাসে দ্য নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল, ট্রাম্প লাতিন আমেরিকার মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ শুরু করার জন্য একটি গোপন নির্দেশে স্বাক্ষর করেছেন। এরপর ক্যারিবিয়ান সাগর অঞ্চলে উল্লেখযোগ্য অতিরিক্ত মার্কিন সামরিক ইউনিট মোতায়েন করা হয়। এরপর থেকে ওয়াশিংটন ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় বিমান ও ড্রোন হামলা শুরু করে, দাবি করা হয়- এগুলো মাদক পরিবহন করছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

২

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

৩

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

৪

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৫

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৬

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৭

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৮

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৯

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১০

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

১১

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১২

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১৩

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১৪

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৫

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৬

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৭

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৯

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

২০