ভেঙে পড়েছিলেন শারাপোভা - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২০, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেঙে পড়েছিলেন শারাপোভা

টেনিস কোর্টে মারিয়া শারাপোভার যত সাফল্যই থাক, ডোপ পরীক্ষায় তার ব্যর্থ হওয়া নিয়েই হইচই হয়েছে সবচেয়ে বেশি! ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে রুশ টেনিস সুন্দরীর নমুনায় পাওয়া যায় নিষিদ্ধ মেলডোনিয়াম। শারাপোভা ভুল স্বীকার করেন।

শুরুতে তার দু’বছরের নির্বাসন হলেও পরে অনিচ্ছাকৃত ভুলের জন্য নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ মাস করা হয়। গত বছর টেনিসকে বিদায় জানানো শারাপোভা সম্প্র্রতি এক তথ্যচিত্রে জানিয়েছেন, এই ঘটনায় কতটা ভেঙে পড়েছিলেন। সে সময় বাবা-মা’র সঙ্গই তাকে দুঃসহ অন্ধকার থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল।

শারাপোভা বলেছেন, ‘সে দিন সকালে (৭ মার্চ, ২০১৬) ঘুম থেকে উঠে প্রথমেই মনে হল, কোনো ম্যাচের জন্য তৈরি হচ্ছি যেন। কিন্তু আসলে তো তা নয়। জানতাম, এ বার আমাকে সবার সামনে গিয়ে বলতে হবে সত্যিটা। সংবাদ সম্মেলনের পর ফোন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে সব অ্যাপ মুছে দিয়েছিলাম। যাতে মানসিকভাবে শান্তিতে থাকতে পারি। নানারকম মন্তব্য না শুনতে হয়। অথচ তার আগে কখনও মানুষ আমাকে নিয়ে কী বলছে তা নিয়ে মাথাই ঘামাইনি। আর হঠাৎই আমার জীবনে এ সব ঘটে গেল!’

শারাপোভা স্বীকার করেছেন, ডোপিংয়ের ঘটনা তার জীবনের দুঃসহ এক অভিজ্ঞতা। অস্বস্তিরও। এই সময়টায় নিজের বাবা-মা’কে পাশে পাওয়াটা তার কাছে বিরাট প্রাপ্তি, ‘মা আমাকে বলত, আর কখনও টেনিস না খেললেও আমার কিছুই হবে না। সপ্তাহের পর সপ্তাহ মা আমার সঙ্গে এক বিছানায় ঘুমিয়েছে। যাতে একাকীত্বের অবসাদ আমাকে গ্রাস না করে। সঙ্গে সারাক্ষণ বাবাকেও পাশে পেয়েছি। বাবাও বারবার বুঝিয়েছে, ভেঙে পড়ার মতো কিছুই হয়নি। আর কখনই আমার অবস্থার জন্য অন্যদের দায়ী করিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১০

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১১

সাংবাদিক মোশারফের মা আর নেই

১২

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৩

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৫

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৮

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৯

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

২০