চমক দেখিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা - সমকন্ঠ
বুধবার , ৫ অগাস্ট ২০২৬
সমকন্ঠ
১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চমক দেখিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন ওসাকা

জাপানি টেনিস সেনসেশন ওসাকা

র‌্যাংকিংয়ে ৯৩ নম্বরের খেলোয়াড় শেলবি রজার্সের কাছেই তিনবার হেরেছিলেন জাপানি টেনিস সেনসেশন ওসাকা।

আর এবারে ইউএস ওপেনে সেই ওসাকার ভিন্ন এক রূপ দেখল।

রজার্সকেই হারাননি শুধু, নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে টুর্নামেন্টের নারী এককে শিরোপা নির্ধারণী লড়াইয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়ে গেলেন ওসাকা।

সেরেনা উইলিয়ামস যেখানে ব্যর্থ সেখানে দ্যুতি ছড়ালেন ওসাকা।

এদিকে দুর্দান্ত দেখা গেছে বেলারুশ তারকা আজারেঙ্কাকে।

১০ বারের দেখায় সেরেনার কাছে ১০ বারই হেরেছিলেন তিনি। কিন্তু এবার সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চমক সৃষ্টি করেন।

অনেকেই ভাবছিলেন শিরোপাটা জয় করে ফেলবেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।

শনিবার রাতে ফাইনালে শুরুটাও সেভাবেই করেছিলেন।

ফাইনালে নেমে প্রথম সেটেই নওমি ওসাকাবে বাজেভাবে হারান আজারেঙ্কা। কিন্তু পরের দুই সেটে সেমির সেই ম্যাচের মতোই জ্বলে ওঠেন ওসাকা।

দাপট দেখিয়ে আজারেঙ্কাকে ১-৬, ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে ইউএস ওপেনের মুকুট জিতে নিলেন জাপানের এই তারকা।

সাত বছর পর ফাইনালে উঠেও বিফল হলেন আজারেঙ্কা।

তবে আজারেঙ্কাকে হারাতে বেশ বেগ পেতে হয়েছিল ওসাকার। সে কথা অকপটে স্বীকার করলেন ওসাকা।

ম্যাচশেষে আজারেঙ্কাকে মজা করে ওসাকা বলেন, আমি তোমার সঙ্গে আর কোনো ফাইনাল খেলতে চাই না। এটি সত্যিই আমার জন্য কঠিন ম্যাচ ছিল। তবে তোমার সঙ্গে খেলে আমি ধন্য। কারণ আমি যখন ছোট ছিলাম তখন তোমাকে এখানে খেলতে দেখতাম। আমি তোমার কাছ থেকে অনেক শিখেছি, তোমাকে অনেক ধন্যবাদ।

তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ মিনিটে ভয়াবহ ৭ বিস্ফোরণে কাঁপলো দুবাই

গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি

নেইমারের অ্যাসিস্টে রেমোকে হারিয়ে শেষ আটে সান্তোস

মোদির ভিডিও ডিলিট,জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো- ড. ইউনূস

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে- সারজিস আলম

বিশ্বকাপ লভ্যাংশ বিতর্ক, ফিফাকে লিগ্যাল নোটিশ উয়েফার

মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, এপিবিএন-বিজিবি-আরআরএফ মোতায়েন

১০

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক

১১

সাংবাদিক মোশারফের মা আর নেই

১২

গ্যাস সংকট দ্রুত কাটবে, আশা সরকারের- জাহেদ উর রহমান

১৩

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

জুলাই গণ–অভ্যুত্থান দিবসে নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়াল র‍্যাব

১৫

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক আজ

১৬

শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা ভারতকেই স্পষ্ট করতে হবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বির বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী

১৮

কুমারখালীতে ব্রিটিশ আমলের টানেল যেন আধুনিক যুগের ভোগান্তির নাম

১৯

রক্তপাত পছন্দ নয়, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই- ট্রাম্প

২০