ভিপি নুর চিকিৎসা শেষে স্বদেশ প্রত্যাবর্তনে কুষ্টিয়ায় আনন্দ মিছিল - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
৪ অক্টোবর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিপি নুর চিকিৎসা শেষে স্বদেশ প্রত্যাবর্তনে কুষ্টিয়ায় আনন্দ মিছিল

গনঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসা (স্বদেশ প্রত্যাবর্তন) উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় কুষ্টিয়া গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেকের নেতৃত্বে এনএস রোড ফায়ার সার্ভিসের সামনে কুষ্টিয়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল ও পথসভাটি শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে।

বক্তব্যে গনঅধিকার পরিষদের সাধারন সম্পাদক মোঃ আব্দুল খালেক বলেন, আজকে আমাদের প্রানের নেতা বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন ভিপি নুরুল হক নুর বাংলাদেশে আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। বাংলাদেশে ভিপি নুরের মত নেতা একশ বছরেও একটা তৈরি হয়না। যতবার ভিপি নুরুক হক নুরকে প্রানে মেরে ফেলার চেষ্টা হয়েছে প্রত্যেকবার দ্বিগুন শক্তি নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা গনঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান রাশেদ,কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ্জ খান,সাধারন সম্পাদক মিনহাজুল হক পাপ্পু,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ,কুষ্টিয়া সদর উপজেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রুমন ইসলাম সহ ছাত্র,যুব,ও শ্রমিক ইউনিয়নের আরো নেতাকর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০