ভারত বয়কট করায় ফাইনালে পাকিস্তান - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত বয়কট করায় ফাইনালে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলছে না ভারত। ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে তারা। প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় ফাইনালে উঠেছে পাকিস্তান।

ভারতের খেলতে না চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। ওয়েবসাইটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামীকাল বার্মিংহামের ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে চাননি যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পারা।

এতে করে না খেলেই ফাইনালে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হাফিজ, শহীদ আফ্রিদিরা। শ্রেষ্ঠত্বের মঞ্চে পাকিস্তানের প্রতিপক্ষ কে হবে তা আগামীকালই জানা যাবে।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে তারাই আগামী ২ আগস্ট পাকিস্তানের মুখোমুখি হবে।

দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণেই গত ২০ জুলাই গ্রুপ পর্বের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে কদিন যুদ্ধ হলেও বর্তমানে যুদ্ধ বিরতিতে আছে দুই দেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১১

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৩

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৪

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৫

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৬

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৭

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

২০