ভারতে যাওয়ার পথে মানবপাচারকারীসহ ৪ যুবক আটক ‎ - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার পথে মানবপাচারকারীসহ ৪ যুবক আটক ‎

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের ভারতে যেতে সহায়তাকারী ‘মানবপাচার চক্রের’ এক সদস্যকেও আটক করেছে বিজিবি।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

আটক মানবপাচারকারীর নাম মো. শাহিন। তিনি বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে।

এছাড়াও অন্য আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুর লহলামারির মো. মিজানুর রহমান, রাজশাহীর মহানগরীর আসাম কলোনীর শফিকুল ইসলাম মুন্না ও রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুরের মো. তারাজুল ইসলাম।

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বকচর সীমান্তের শূন্যরেখার ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় মানবপাচারকারী মো. শাহিনসহ চারজনকে আটক করা হয়। আটকরা জানিয়েছেন, তারা শাহিনের সহায়তায় ভারতের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সেখানে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাদের পাঠানো হচ্ছিল।

৫৩ বিজিবি অধিনায়ক আরও জানান, আটক চারজনকেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০