ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন তথ্য - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে নতুন তথ্য

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে আনুষ্ঠানিক তথ্য সোমবার (১২ জানুয়ারি) অথবা আগামীকাল মঙ্গলবার জানাতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের আবেদন করেছে বিসিবি। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ জানানো হয়। এরই মধ্যে এনডিটিভি জানিয়েছে, বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু থাকতে পারে ভারতেই।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরামর্শে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পরই বিসিবি ভেন্যু পরিবর্তনের আবেদন করে। তবে বিসিবির এই অনুরোধ মেনে নেয়ার সম্ভাবনা কম। আইসিসির পক্ষে পরিবর্তে বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরমের নাম প্রস্তাব করা হয়েছে। বর্তমানে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সূচিতে রয়েছে কলকাতা ও মুম্বাই।

এর আগে, চেন্নাইকে ভেন্যু হিসেবে গ্রহণ করতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানান, বিষয়টি সরকারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে।

সিলেটে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘আপনারা জানেন, এই বিশ্বকাপ নিয়ে আমরা একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করেই এগোতে হবে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত।’

এরই মধ্যে রোববার ভাদোদরায় অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। আইসিসি বিসিবির নিরাপত্তা শঙ্কার জবাবে সৈকতের উদাহরণ তুলে ধরে বিশ্বকাপ উপলক্ষে ভারত সফরের বিষয়টি বিবেচনা করতে বাংলাদেশকে অনুরোধ জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিযোগিতা শুরু হতে বাকি আর চার সপ্তাহেরও কম সময়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অংশ নিতে যাওয়া দলগুলো অনুশীলনের জন্য ভারতে পৌঁছাবে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনার কেন্দ্রে থাকা ভেন্যু জট দ্রুত সমাধান করতে আগ্রহী আইসিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০