ভারতের মুখোমুখি হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, প্রতিশ্রুতি হামজা চৌধুরীর - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের মুখোমুখি হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন, প্রতিশ্রুতি হামজা চৌধুরীর

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে ড্র করার হতাশাকে পেছনে ফেলে ভারতের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

লেস্টার সিটির এই ফুটবলার দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে এবং এখন ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগীয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নশিপে খেলেছেন। এই শীর্ষ পর্যায়ের ফুটবলে খেলার অভিজ্ঞতা থেকেই তিনি জানেন, নেপাল ম্যাচই শেষ কথা নয়, তাই নতুন লড়াইয়ের আগে তিনি সতীর্থ এবং গোটা বাংলাদেশকে জাগিয়ে তুলতে চান।
নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে ওভারহেড কিকে একটি এবং পরের গোলটি পেনাল্টি থেকে পানেনকা শটে করে চোখধাঁধানো দুটি গোল করেছিলেন হামজা। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় তিনি হতাশ হয়েছিলেন।

এই ড্রয়ের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে হামজা লেখেন, রাতের আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি যেটা আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি। এরপর তিনি আসুন, সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই বলে ভারত ম্যাচের প্রস্তুতির কথাও বলেছিলেন।

সেই বড় লড়াই আজ দেখা যাবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ সামনে রেখে প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামজা লেখেন, বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।

গত মার্চে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক থেকেই জাতীয় দলের ম্যাচে দর্শকে গ্যালারি টইটম্বুর থাকে। আজকের ম্যাচেও তা-ই ঘটার কথা, কারণ এই ম্যাচের সাধারণ গ্যালারির সব টিকিট ৬ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০