ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না- সারজিস - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের আশীর্বাদে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না- সারজিস

ভারতের আশীর্বাদে বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশে সারজিস এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্র সফররত দলটির নেতাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে এ সমাবেশ হয়।

সারজিস বলেন, মনে রাখতে হবে ২০২৪-এর অভ্যুত্থান শুধু শেখ হাসিনার বিরুদ্ধে বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না। ২৪-এর গণঅভ্যুত্থান, বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তার করেছিল সেই আধিপত্যের বিরুদ্ধেও ছিল। আধিপত্যবাদী ভারত এখনো ক্ষমা চায়নি। খুনি হাসিনাকে তাদের আশ্রয়ে রেখেছে। তাদের আশীর্বাদে এই বাংলাদেশে আর কোনো দল ক্ষমতায় আসতে পারবে না।

এনসিপির এ নেতা বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা তাদের কাছে জানতে চাই- ক্ষমতায় আসার জন্য তারা জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি তারা ভারতের সঙ্গে নেগোসিয়েশন করে, তাদের খুশি করে, আওয়ামী লীগের পিঠ চাপড়ে, জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশন করে ক্ষমতায় আসতে চায় কিনা।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই- সেটা বিএনপি হোক, অন্য কোনো রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক; তারা যদি মনে করে জনগণের রায়ের বিপক্ষে গিয়ে, বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে, এজেন্সি-দল বা ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে, আমাদের মার্কা আটকে, আমাদের নিয়ে কটূক্তি করে এগিয়ে যাবে ও ক্ষমতায় বসবে- এই আশা তাদের পূরণ হবে না।

এনসিপির মুখ্য সংগঠক হুঁশিয়ারি দেন যে, পিঠ বাঁচিয়ে এ বাংলাদেশে চলার স্বভাব যে দেখাবে তার এ দেশে পিঠ বাঁচিয়ে চলা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০