ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন বাংলাদেশের সাবেক কোচ

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মিঠুন মানহাস। বিসিসিআইয়ের ৩৭তম সভাপতি হলেন ৪৫ বছর বয়সী মানহাস। ৭০ বছর পূর্ণ করা রজার বিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন।

ভারতের ঘরোয়া ক্রিকেটে দিল্লীর হয়ে খেলেছেন মিঠুন মানহাস। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ ক্রিকেটের পাশাপাশি আইপিএলে ৫৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মানহাসের। সব মিলিয়ে ২৭ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪৯টি ফিফটি। ২০০৭-০৮ মৌসুমে দিল্লীর রঞ্জি ট্রফি জয়েও ৯২১ রান করে অবদান রাখেন মানহাস।

আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লী ক্যাপিটালস), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (বর্তমানে বিলুপ্ত) এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মানহাস। ভারতের তৃতীয় সাবেক ক্রিকেটার হিসেবে বিসিসিআইয়ের সভাপতি হলেন মানহাস।

এর আগের বিসিসিআইয়ের সভাপতি হন সৌরভ গাঙ্গুলী ও রজার বিনি। ৭০ বছর পূর্ণ হওয়ায় সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিনি। অন্যদিকে সৌরভ কিছুদিন আগেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন।

খেলা ছাড়ার পর কোচিংয়ের সাথেও যুক্ত ছিলেন মানহাস। আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) সহকারী কোচের দায়িত্বে ছিলেন মানহাস। এরপর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে গুজরাট টাইটান্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেন মানহাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০