বৈশ্বিক মেমোরি সংকটে বাংলাদেশে স্মার্ট ফোনের মূল্য ১০–২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈশ্বিক মেমোরি সংকটে বাংলাদেশে স্মার্ট ফোনের মূল্য ১০–২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি

২০২৫ সাল থেকে বৈশ্বিক বাজারে মেমোরি চিপের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে, যা ২০২৬ সালে এসে ৫০–৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে স্মার্টফোন শিল্পে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই মেমোরি চিপের বাড়তি দামের কারণে স্মার্টফোনের মূল্য সমন্বয় করা হয়েছে।

গত এক দশকে স্মার্টফোন কেবল বিলাসপণ্য নয়, বরং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। যোগাযোগের পাশাপাশি অফিসের কাজ, শিক্ষা, ডিজিটাল লেনদেন, সরকারি-বেসরকারি সেবা, সামাজিক যোগাযোগ, বিনোদন এবং ই-কমার্স—সব ক্ষেত্রেই স্মার্টফোন এখন অপরিহার্য। সব শ্রেণি ও আয়ের মানুষের দৈনন্দিন কার্যক্রমের কেন্দ্রে অবস্থান করছে এই ডিভাইস।
স্মার্টফোনের ওপর নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে দামের বিষয়ে ভোক্তাদের দৃষ্টিভঙ্গিও বদলেছে। এখন ক্রেতারা এমন ফোন প্রত্যাশা করেন যা সাশ্রয়ী মূল্যের পাশাপাশি টেকসই এবং দীর্ঘদিন ভালো পারফরম্যান্স দিতে সক্ষম। বাংলাদেশের মতো মূল্য-সংবেদনশীল বাজারে ভোক্তারা দামের সঙ্গে ফিচারের সর্বোত্তম সমন্বয়কে গুরুত্ব দেন এবং স্মার্টফোনকে বিলাসিতা নয়, বরং দীর্ঘমেয়াদি প্রয়োজন হিসেবে বিবেচনা করেন।

তবে সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের নভেম্বর মাসে ইন্দোনেশিয়া ও ভারতে স্মার্টফোনের দাম বাড়ানো হয়, একই বছরের ডিসেম্বরে নেপালেও মূল্য সমন্বয় কার্যকর হয়। বাংলাদেশে ২০২৬ সাল থেকে এই মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বাজারের বিভিন্ন ক্যাটাগরিতে স্মার্টফোনের দাম প্রায় ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ডিআরএএম (DRAM) ও এনএএনডি ফ্ল্যাশ (NAND Flash) মেমোরি চিপের দামে ধারাবাহিক বৃদ্ধি। ওই সময় ডিআরএএম চিপের দাম ১৫–৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়, আর এনএএনডি ফ্ল্যাশের দাম বৃদ্ধি পায় ৫–১০ শতাংশের মতো।এই প্রবণতা ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে মোট মেমোরি চিপের মূল্যবৃদ্ধি ৫৫–৬০ শতাংশে পৌঁছেছে, যা স্মার্টফোনের উৎপাদন ব্যয় ও খুচরা মূল্যে সরাসরি প্রভাব ফেলছে।

বিশেষজ্ঞদের মতে, মেমোরি সংকটের অন্যতম কারণ হলো উৎপাদিত মেমোরির একটি বড় অংশ এখন এআই-নির্ভর ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামোর দিকে চলে যাচ্ছে, যেখানে চাহিদা দ্রুত বাড়ছে। এর ফলে স্মার্টফোন শিল্পের জন্য মেমোরি সরবরাহ তুলনামূলকভাবে সীমিত হয়ে পড়েছে।এদিকে নতুন প্রজন্মের স্মার্টফোনে অন-ডিভাইস এআই ফিচার যুক্ত হওয়ায় শক্তিশালী প্রসেসর ও বেশি র‍্যামের প্রয়োজন হচ্ছে। উন্নত হার্ডওয়্যার ব্যবহারের ফলে উৎপাদন খরচ বাড়ছে, যার প্রভাব শেষ পর্যন্ত গ্রাহক পর্যায়ে পড়ছে।

এই খরচ বৃদ্ধির প্রভাব সব সেগমেন্টে সমান নয়। এন্ট্রি-লেভেল বা বাজেট স্মার্টফোন সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে। বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে ২০০ ডলারের নিচের স্মার্টফোনগুলোর উপকরণ খরচ ২০–৩০ শতাংশ বেড়েছে, যা ২০২৬ সালে আরও বৃদ্ধি পেয়েছে।

মিড-রেঞ্জ স্মার্টফোনের ক্ষেত্রেও উৎপাদন ব্যয় ১০–১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রিমিয়াম বা হাই-এন্ড ফোনগুলো তুলনামূলকভাবে এই চাপ সামাল দিতে পারলেও, সেখানেও উপকরণ খরচ ১০–১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় দাম বাড়ছে।

তবে সব নির্মাতা সমানভাবে এই সংকটে পড়েনি। যেসব ব্র্যান্ডের গড় বিক্রয়মূল্য বেশি, তারা তুলনামূলকভাবে চাপ সামাল দিতে পারছে। বিপরীতে, কম মার্জিনে ব্যবসা করা ব্র্যান্ডগুলো বিশেষ করে বাংলাদেশের মতো বাজারে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এআই-কেন্দ্রিক চাহিদার কারণে বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ ব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা দ্রুত কাটার সম্ভাবনা কম। ফলে ২০২৬ সালের পরেও স্মার্টফোনের দামের ওপর চাপ অব্যাহত থাকতে পারে।

আন্তর্জাতিক সরবরাহের ওপর নির্ভরশীল হওয়ায় বাংলাদেশের স্মার্টফোন বাজারেও এই বৈশ্বিক মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্ট। ধীরে ধীরে ভোক্তারাও বুঝতে পারছেন, এই দাম বাড়ার পেছনে স্থানীয় কোনো কারণ নয়, বরং বৈশ্বিক উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতি দায়ী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০