বেসামরিক প্রশাসন ও সামরিক বাহিনী মিলে যৌথ সরকার গঠনের প্রস্তাব পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষকের - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ ডিসেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেসামরিক প্রশাসন ও সামরিক বাহিনী মিলে যৌথ সরকার গঠনের প্রস্তাব পাকিস্তানি নিরাপত্তা বিশ্লেষকের

পাকিস্তানের মূল সংকট দুর্বল রাষ্ট্রব্যবস্থা নয়, বরং একটি বিভক্ত রাষ্ট্রকাঠামো-যেখানে একদিকে রয়েছে বেসামরিক সরকারের সাংবিধানিক কর্তৃত্ব কিন্তু কার্যকর সক্ষমতার অভাব, অন্যদিকে সামরিক বাহিনীর রয়েছে সক্ষমতা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে রাজনৈতিক ধারাবাহিকতা ও বৈধতার। এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানি অর্থনীতিবিদ ও নিরাপত্তা বিশ্লেষক ড. ফারুখ সেলিম।

রোববার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যম জিও নিউজে প্রকাশিত এক বিশ্লেষণে তিনি বলেন, ‘পাকিস্তানে কার্যত একটি দ্বৈত ক্ষমতার কাঠামো বিদ্যমান-বেসামরিক নেতৃত্ব সিদ্ধান্ত নেয় কাগজে-কলমে, কিন্তু বাস্তবায়নের শক্তি নেই; আবার সামরিক বাহিনীর রয়েছে শক্তি, কিন্তু দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় দিকনির্দেশনার কর্তৃত্ব নেই। এই দ্বন্দ্ব সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দায় চাপানো এবং নীতিগত অচলাবস্থার জন্ম দিচ্ছে।

ড. সেলিমের মতে, এই বিভক্তির সুযোগ নিচ্ছে রাষ্ট্রবিরোধী গোষ্ঠী যেমন টিটিপি ও বিএলএ, পাশাপাশি মিত্র রাষ্ট্রগুলোও (যেমন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত) পাকিস্তানকে নিয়ে কৌশলগত অনিশ্চয়তায় ভুগছে।

এই সংকট উত্তরণে তিনি ‘সিভিল–মিলিটারি ফিউশন (সিএমএফ)’ বা বেসামরিক–সামরিক সমন্বিত কাঠামো গঠনের প্রস্তাব দেন। উদাহরণ হিসেবে তিনি চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জাপান ও সিঙ্গাপুরের কথা উল্লেখ করেন-যেখানে বেসামরিক প্রশাসন, সামরিক বাহিনী, অর্থনীতি ও শিল্পখাতকে একীভূত সিদ্ধান্ত কাঠামোর আওতায় আনা হয়েছে।

চীনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সামরিক ও বেসামরিক প্রযুক্তির সমন্বয়ে বিশাল প্রতিরক্ষা ও দ্বৈত-ব্যবহারযোগ্য শিল্প গড়ে উঠেছে। তুরস্কে জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে বেসামরিক ও সামরিক নেতৃত্ব যৌথভাবে সিদ্ধান্ত নেয়, যার ফল হিসেবে দেশীয় ড্রোন, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান উৎপাদন সম্ভব হয়েছে। দক্ষিণ কোরিয়ায় জাতীয় নিরাপত্তা দপ্তর দ্রুত সিদ্ধান্ত নিয়ে কৌশলগত শিল্প রক্ষা করতে সক্ষম হয়েছে।

ড. সেলিম জোর দিয়ে বলেন, এটি রাষ্ট্রকে সামরিকীকরণ নয়, বরং সাংবিধানিক সমন্বয়-যেখানে পর্যবেক্ষণ, সিদ্ধান্ত ও বাস্তবায়নের মধ্যে ঘর্ষণ কমানোই মূল লক্ষ্য। তার ভাষায়, ‘কর্তৃত্ব ও সক্ষমতা যখন এক জায়গায় মিলিত হয়, তখনই রাষ্ট্র শক্তিশালী হয়।’

তিনি উপসংহারে বলেন, ‘পাকিস্তানের সম্পদ, সক্ষমতা বা সাহসের অভাব নেই; অভাব রয়েছে শান্তিকালে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেয়ার ব্যবস্থার, যা সংকটকালে কার্যকরভাবে সমাধান দিতে পারে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

২

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৩

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৪

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৫

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৬

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৭

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৮

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৯

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১০

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১১

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১২

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৩

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৪

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৫

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৭

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৮

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৯

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

২০