বেন-গভিরের বাসভবনের কাছে রহস্যময় ড্রোন উদ্ধার, তদন্তে ইসরায়েল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বেন-গভিরের বাসভবনের কাছে রহস্যময় ড্রোন উদ্ধার, তদন্তে ইসরায়েল

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনের পাশের আবাসিক এলাকা থেকে একটি ড্রোন উদ্ধারকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় অধিকৃত পশ্চিম তীরের হেবরনের কাছে কিরিয়াত আরবার গিভাত হাআভোট এলাকায় ড্রোনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ ও দ্য জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ড্রোনটি উদ্ধার করে কারিগরি পরীক্ষার জন্য নিয়ে গেছে। ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এক সামরিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়, এটি ছোট আকারের একটি ড্রোন। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, ড্রোনটি বেন-গভিরের বাড়ির ঠিক সামনে নয়, বরং তিনি যে আবাসিক এলাকায় থাকেন, সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

তবে ঘটনার কিছু সময় পর ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (KAN) জানায়, প্রাথমিক তদন্তে ড্রোনটি ওই এলাকার এক কিশোরের বলে জানা গেছে। শুক্রবার সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ড্রোন উদ্ধারের ঘটনাটি নতুন করে আলোচনায় আসে, কারণ গত সেপ্টেম্বরে বেন-গভিরকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে হেবরনের কয়েকজন বাসিন্দাকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও পুলিশ।

তদন্তকারীদের দাবি ছিল, সন্দেহভাজনরা তুরস্কভিত্তিক হামাস-সংশ্লিষ্ট সদস্যদের কাছ থেকে অর্থ পেয়ে প্রায় ২ হাজার মার্কিন ডলার ব্যয়ে দুটি ড্রোন ও একটি ল্যাপটপ কিনেছিল। পরে তারা ড্রোনে বিস্ফোরক সংযুক্ত করে ইহুদি ধর্মীয় উৎসবের সময় হেবরনের ইব্রাহিমি মসজিদ (কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস) সফরকালে বেন-গভিরকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করে। এজন্য তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।

তবে শনিবার উদ্ধার হওয়া ড্রোনটির সঙ্গে সেই কথিত হত্যাচক্রান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। ড্রোনটির প্রকৃতি, এটি কীভাবে সেখানে পৌঁছায় এবং ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানতে নিরাপত্তা ও কারিগরি তদন্ত চলছে।ড্রোনটি স্থানীয় এক কিশোরের বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০