বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ট্রিনিটি রডম্যান

নারী ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার এখন ট্রিনিটি রডম্যান। গত ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের জাতীয় নারী সুপার লিগের (এনডব্লুএসএল) ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে রডম্যানের আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। তখন থেকেই হয়ে যান ফ্রি এজেন্ট।

শুক্রবার (২৩ জানুয়ারি) তার সঙ্গে ওয়াশিংটন স্পিরিট তিন বছরের নতুন চুক্তি করেছেন। কত আয় করবেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও আল জাজিরাসহ বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গেছে, নতুন চুক্তিতে বোনাসসহ প্রত্যেক বছর ২০ লাখ ডলার পাবেন ট্রিনিটি।

বাংলাদেশি মুদ্রায় তা ২৪ কোটি ৪৬ লাখ টাকা। ২০২৮ পর্যন্ত ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলবেন তিনি। তার এজেন্ট মাইক সেঙ্কোভস্কি ইসএসপিএনকে জানিয়েছেন, ওয়াশিংটন স্পিরিটের সঙ্গে নতুন চুক্তির ফলে বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার হবেন রডম্যান।

রডম্যানের আগে সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার ছিলেন স্পেনের আইতানা বোনমাতি। টাকার অঙ্কটা জানা না গেলেও বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে এই খবর। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে টানা তিনবার ব্যালন ডি’অর জিতেছিলেন বোনমাতি।

শৈশবের ক্লাবের সঙ্গে নতুন চুক্তির পর ট্রিনিটি বেশ উচ্ছ্বসিত। বিশ্বের সর্বোচ্চ আয় করা নারী ফুটবলার বলেন, আমি অনেক সৌভাগ্যবান। এটা অনেক বড় ঘটনা। আগের সবকিছু বদলে যাবে।

ট্রিনিটি সাবেক বাস্কেটবল তারকা ডেনিস রডম্যানের মেয়ে। ক্যারিয়ারের শুরু থেকেই ওয়াশিংটন স্পিরিটের হয়ে খেলছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০