বিশ্বকাপ প্লে-অফে অনিশ্চিত ইরাক - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ মার্চ ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ প্লে-অফে অনিশ্চিত ইরাক

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব এবার পড়তে পারে আন্তর্জাতিক ফুটবলেও। ভ্রমণজটিলতা ও আকাশসীমা বন্ধ থাকার কারণে আসন্ন বিশ্বকাপ আন্তঃমহাদেশীয় প্লে-অফে ইরাকের অংশগ্রহণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্টেরেতে প্লে-অফ ফাইনালে মাঠে নামার কথা ইরাকের। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ হওয়ার কথা বলিভিয়া ও সুরিনামের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। এই ম্যাচে জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার একটি গুরুত্বপূর্ণ টিকিট। তবে বর্তমান পরিস্থিতিতে পুরো দলকে সময়মতো মেক্সিকোতে নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছে ইরাকি ফুটবল কর্তৃপক্ষ। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকে ইরাকের আকাশসীমা বন্ধ রয়েছে।

ইরাক জাতীয় দল এক বিবৃতিতে জানিয়েছে, ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশন আমাদের দলের পরিস্থিতি সম্পর্কিত প্রতিটি অগ্রগতির বিষয়ে সম্পূর্ণ অবগত রয়েছে। আকাশসীমা বন্ধ থাকার কারণে আমাদের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারছেন না। এছাড়াও বর্তমানে কয়েকটি দূতাবাস বন্ধ রয়েছে, যার ফলে বেশ কয়েক জন খেলোয়াড়, কারিগরি ও চিকিৎসা দলের সদস্য মেক্সিকোতে প্রবেশের ভিসা সংগ্রহ করতে পারছেন না। আমরা আমাদের বিশ্বস্ত সমর্থকদের আশ্বস্ত করছি যে আমরা ফিফা এবং এএফসির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি এবং তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।

ইরাক এর আগে মাত্র একবার বিশ্বকাপে অংশ নিয়েছিল, ১৯৮৬ সালে। সেই আসরে তারা গ্রুপপর্ব পেরোতে পারেনি। তবে এবার প্লে-অফে জয়ের জন্য ইরাককে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছে। তারা সফল হলে বিশ্বকাপে অংশগ্রহণকারী নবম এশীয় দল হিসেবে নাম লেখাবে। ফিফা র‍্যাংকিংয়ে বর্তমানে ইরাকের অবস্থান ৫৮তম এবং এশিয়ায় তারা সপ্তম। ‘মেসোপটেমিয়ার সিংহ’ নামে পরিচিত দলটি এক বার এএফসি এশিয়ান কাপ এবং সাতবার আরব কাপ জিতেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০