বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৪ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প

চলতি বছরের জুন-জুলাইয়ে পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে এবার থাকছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। মার্কিনীদের সঙ্গে আগে থেকেই ইরানের বিরোধ ছিল। তা সত্ত্বেও ইরানের সব ম্যাচই ফিক্সচার অনুযায়ী যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে।

ফলে আসন্ন বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে অনিশ্চয়তা বরাবরই ছিল। এবার তা আরও ঝুঁকির মুখে পড়েছে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শুরু হওয়ার পর। হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানও।

এরই মাঝে নিজেদের এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ‍টুর্নামেন্টের মূলপর্ব নিশ্চিত করেছিল ইরান। তাদের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। তবে অনিশ্চয়তা আগে থেকেই ছিল। এমনকি ইরানি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞাসহ নানা কড়াকড়ি আরোপ ছিল যুক্তরাষ্ট্রে।

চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার (৩ মার্চ) ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়। জবাবে তাদের খেলা না খেলার বিষয়টি পরোয়া করেন না বলে জানান তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি মোটেও পরোয়া করি না। আমার মতে ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উড়ছে।

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের প্রধানের এরকম মন্তব্য ফিফার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। কারণ তারা বিশ্বকাপের প্রতিযোগী প্রতিটি দেশ, খেলোয়াড়-স্টাফ, সমর্থকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার ও স্বাগত জানানোর ঘোষণা দিয়েছিল।

পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ হোয়াইট হাউজের একজন মুখপাত্রের কাছে ট্রাম্পের দেওয়া বক্তব্যের ব্যাখ্যা জানতে চায়। যার জবাবে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি মার্কিন সামরিক বাহিনীর কার্যক্রমকে সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, পুরো বিশ্বের মানুষদের রক্ষা, বিশেষ করে আমেরিকান এবং যুক্তরাষ্ট্রে ২০২৬ বিশ্বকাপ উপলক্ষ্যে আসার পরিকল্পনা করা মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য যেকোনো অস্থিতিশীল হুমকি দূর করতে হবে।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চেয়ে ইরানিয়ান ফুটবল ফেডারেশনকেও মেইল পাঠায় দ্য অ্যাথলেটিক। তবে এখনও জবাব মেলেনি। একইসঙ্গে ফিফার এক মুখপাত্রের মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।

এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা জানিয়ে বলেছিলেন, ‘বিষয়টি আমাদের প্রত্যাশার বাইরে যে, আমরা বিশ্বকাপ নিয়ে আশা রাখব। এ নিয়ে দেশের ক্রীড়া বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

অন্যদিকে, হামলার আগে শনিবার ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্টর্ম জানান, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করার দিকেই আমাদের মনোযোগ।’ হামলা শুরুর পরেও ইরানের খেলা নিয়ে ফিফার অবস্থানে পরিবর্তন হয়নি বলে এক মুখপাত্র নিশ্চিত করেন অ্যাথলেটিককে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০