বিশ্বকাপের ক্ষত এখনও ভুলতে পারছেন না এমবাপ্পে - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ক্ষত এখনও ভুলতে পারছেন না এমবাপ্পে

হট ফেভারিট তকমা নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু করেছিল ফ্রান্স। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্মও করে তারা। তবে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে হেরে শেষ হয় তাদের বিশ্বকাপ যাত্রা। বিশ্বকাপ শেষ হওয়ার ৮ দিন পর সমর্থকদের উদ্দেশে একটি আবেঘন খোলা চিঠি প্রকাশ করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

চিঠির শুরুতেই বিশ্বকাপের হতাশার কথা উল্লেখ করে এমবাপ্পে লেখেন, ‘আমরা দলের জন্য কোনো ট্রফি ঘরে নিয়ে আসতে পারিনি। এটা কষ্টের, এবং কিছুদিন এই কষ্টটা থাকবেই; এ নিয়ে আমি আপনাদের কাছে মিথ্যে বলবো না।’

বিশ্বকাপে ১০ গোল আর ৪ অ্যাসিস্ট নিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপ্পে। গোল্ডেন বুট জিতলেও সেটিকে পূর্ণতা দিতে পারেননি বলে আক্ষেপ করেন ফ্রান্সের এই অধিনায়ক। তিনি লেখেন, ‘শীর্ষ গোলদাতার পুরস্কার পেয়ে আমি গর্বিত। কিন্তু ট্রফিটাও যদি আমাদের হতো, তাহলে অনুভূতিটা আরও সুন্দর হতো।’

তিনি আরও লেখেন, ‘হয়তো আমরা আপনাদের আরও সুন্দর একটি সমাপ্তি উপহার দিতে পারিনি। তবে গল্পের শেষটা আমরা সবসময় বেছে নিতে পারি না, কিন্তু কতটা উজাড় করে দেব, সেটা আমাদের হাতেই থাকে। আর আমরা সর্বস্ব দিয়েছি।’
এই অর্জনের কৃতিত্ব একা নিজের নয় বলেও স্পষ্ট করেন ফরাসি তারকা। সতীর্থদের উদ্দেশে এমবাপ্পে লেখেন, ‘তাদের পরিশ্রম, দৌড়, পাস আর দলীয় চেতনা ছাড়া আমি এতগুলো গোল করতে পারতাম না। এই পুরস্কার পুরো দলের।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফরাসি অধিনায়ক লেখেন, ‘আপনারা গভীর রাত পর্যন্ত জেগে আমাদের খেলা দেখেছেন। বাড়িতে, রেস্তোরাঁয়, বন্ধু বা পরিবারের সঙ্গে একসঙ্গে বসে আমাদের সমর্থন করেছেন। সবচেয়ে কঠিন সময়েও আমাদের ছেড়ে যাননি। এই গল্প শুধু মাঠের ১১ জনের নয়, লাখো সমর্থকের হাত ধরেই লেখা হয়েছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১০

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১১

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১২

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৩

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৪

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৫

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৬

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৭

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৮

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৯

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

২০