বিপিএলের কল্যাণে প্রথমবার একই দলে বাবা–ছেলে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপিএলের কল্যাণে প্রথমবার একই দলে বাবা–ছেলে

মোহাম্মদ নবী ও হাসান ইসাখিল সম্পর্কে বাবা-ছেলে। গত চার বছরে বিভিন্ন দলে তাদের প্রতিপক্ষ হিসেবে দেখা গেছে। তবে এই প্রথম টি–টোয়েন্টি ক্রিকেটে একই দলে খেলতে নামছেন আফগানিস্তানের এই বাবা–ছেলে জুটি। নোয়াখালী এক্সপ্রেস একাদশে আছেন তারা দুজন।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যার ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে নোয়াখালী। দলের হয়ে এই ম্যাচ দিয়েই অভিষেক হচ্ছে মোহাম্মদ নবীর ছেলে উইকেটরক্ষক ব্যাটার ইসাখিলের।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে এর আগে ছয়টি ম্যাচে ভিন্ন দুই দলের হয়ে খেলেছেন নবী ও ইসাখিল। এবার বিপিএলের সৌজন্যেই প্রথমবার একই দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে বাবা-ছেলের।

রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়া একাদশে তিনটি পরিবর্তন এনেছে নোয়াখালী। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, বিলাল সামি, জহির খান। তাদের জায়গায় এসেছেন হাসান ইসাখিল, আবু জায়েদ চৌধুরি রাহি ও ইহসানউল্লাহ।

ঢাকার একাদশে পরিবর্তন শুধু একটি। অভিজ্ঞ পেসার তাসকিনের আহমেদের জায়গায় তারা নিয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।

ঢাকা ক্যাপিটালস একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, আব্দুল্লাহ আল মামুন, সাইফ হাসান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, শামীম হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান শরিফি

নোয়াখালী এক্সপ্রেস একাদশ
হাবিবুর রহমান সোহান, হায়দার আলি, মেহেদি হাসান রানা, মোহাম্মদ নবী, হাসান ইসাখিল, হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, জাকের আলি অনিক, আবু জায়েদ চৌধুরি রাহি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০