বিতর্কিত সেই আওয়ামী লীগ নেতা কীভাবে বিসিবিতে? যা বললেন এনএসসি কর্তা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ অক্টোবর ২০২৫, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্কিত সেই আওয়ামী লীগ নেতা কীভাবে বিসিবিতে? যা বললেন এনএসসি কর্তা

শেষ দিনে নিস্তরঙ্গ হয়ে পড়া বিসিবি নির্বাচনে আলোড়নই তুলে দিয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়ন নিয়ে পরিচালক হয়ে আসা ব্যবসায়ী ইসফাক আহসান। পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচিত হয়ে আসার ৬ ঘণ্টা না পেরোতেই তাকে সরিয়ে দেওয়া হয় এনএসসির পক্ষ থেকে।

আওয়ামী সংশ্লিষ্টতার কারণেই যে তার এই পদচ্যুতি, তা বলাই বাহুল্য। বিষয়টি পরিষ্কার করেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘কালকে সকালে আমরা নতুন পরিচালক দেব। তাকে ঘিরে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে বিতর্ক তৈরি হয়েছে, সেটির জন্যই আমরা তাঁকে সরিয়ে দিচ্ছি।

সবশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছিলেন। তিনি চাঁদপুর-২ আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন। সে আসন থেকে আওয়ামী লীগের পক্ষে তার প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যও ছিলেন, তার আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের হয়ে নির্বাচন করতে চাওয়া ও দলটির সহযোগী একজন কীভাবে বিসিবির পরিচালক হলো, তাও আবার জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে, তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তাকে সরিয়ে দেওয়ার পর উঠে আসছে নতুন প্রশ্ন। আওয়ামী লীগের একজন সদস্য হয়েও কীভাবে তিনি বিসিবিতে আসতে পারলেন, সেটাও আবার জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে? সে প্রশ্নের জবাবে নজরুল বলেন, ‘আগে এতটা ডিটেইলস (খোঁজখবর) নিইনি। আসলে আমাদের ডিটেইলসটা নেওয়া উচিত ছিল।

ইসফাককে সরিয়ে দেওয়ার পর একটি পরিচালকের আসন ফাঁকা আছে। কে আসবেন বিসিবি পরিচালক হয়ে, তা এখনো জানানো হয়নি। সে বিষয়ে ঘোষণা আসবে আজই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০