বিচারের আগে জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিচারের আগে জাপাসহ ১৪ দল নির্বাচনে অংশ নিতে পারবে না

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ (জাপা) ১৪ দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, বিচার হওয়ার পর যদি আদালত মনে করেন— আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল ভিন্ন রাজনীতি করবে।

তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে বিচার শেষ হওয়ার আগে দলগুলো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেইসঙ্গে আগামী নির্বাচনেও তারা অংশ নিতে পারবে না। যদি কেউ তাদের নির্বাচন করার সুযোগ দিতে চায়, তাহলে আমাদের রক্তের ওপর দিয়ে এই সুযোগ দেবে।
তিনি বলেন, যদি ১/১১ ফিরে আসে, তাহলে আমরা সবাই অনিরাপদ। হাসিনা তো ভারতে পালিয়ে গেছেন, আমরা তো আর কোথাও পালাতে পারব না। যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে আপনারা বিদায় নেন।

তিনি আরও বলেন, সরকারের একটি মহল অসুস্থ নুরকে দেশের বাইরে পাঠাতে চায় না।

তারা মনে করে, দেশের বাইরে পাঠানো হলে সেনাবাহিনী ও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এজন্য সরকার প্রধান ঘোষণা দেওয়ার পরও এখনও গড়িমসি করছে।

নুরের ওপর যে হামলা হয়েছে, এর দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে তিনি বলেন, যারা হামলা চালিয়েছে, এখনও তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের নায়কদের রক্ষা করতে পারছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০