বার্সেলোনা ক্লাব নির্বাচনে অংশ নিতে পারেন মেসি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সেলোনা ক্লাব নির্বাচনে অংশ নিতে পারেন মেসি

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এলেও এবার তিনি মাঠের বাইরের নতুন এক লড়াইয়ে নামতে চলেছেন। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, তিনি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার আসন্ন নির্বাচনে কোনোভাবে অংশ নিতে পারেন। তার এই অংশগ্রহণ প্রত্যক্ষ নাকি পরোক্ষ হবে, তা এখনো নিশ্চিত নয়।

আগামী বছর বার্সেলোনায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে যাচ্ছেন। তবে স্প্যানিশ গণমাধ্যম এসইআর জানিয়েছে যে, মেসির সম্পৃক্ততা লাপোর্তার জন্য অনুকূল নাও হতে পারে। চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া লাপোর্তার জয় সহজ হবে না, কারণ ক্লাবের সাবেক তারকা এবং ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়।

২০২১ সালে নির্বাচনে জিতে লাপোর্তা মেসিকে ক্লাবে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আর্থিক সংকটের অজুহাতে সেই চুক্তি ভেস্তে যায়। তখন মেসি প্যারিস সেইন্ট-জার্মেইঁতে যোগ দেন। মেসি ও তার পরিবার এটিকে এক ধরনের ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখেছিলেন, যার পর থেকে তাদের সম্পর্ক শীতল হয়ে আছে।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনকে সামনে রেখে বার্সেলোনা থেকে মেসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে তা লাপোর্তার শিবির থেকে নয়। যদি মেসি অন্য কোনো প্রার্থীকে সমর্থন দেন, তাহলে নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়তে পারে। আগামী নির্বাচনে লাপোর্তার বিপক্ষে ভিক্টর ফন্ট এবং জোয়ান কামপ্রুবি প্রার্থী হতে পারেন। বার্সেলোনার ডাবল জয়ের মৌসুমের পরও লাপোর্তার জয় এখনো নিশ্চিত নয়। আর মেসির মতো একজন কিংবদন্তি যদি বিপক্ষে অবস্থান নেন, তাহলে তার জয় আরও কঠিন হয়ে পড়বে। এখন দেখার বিষয়, মেসি আদৌ এই নির্বাচনে সরাসরি ভূমিকা রাখেন কিনা, নাকি দূরে থাকেন। বার্সা সমর্থকদের নজর ইতিমধ্যেই এই সম্ভাব্যতার দিকে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০