বাইডেনকে স্লিপি জো বলে উপহাস, নিজেই বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প - সমকন্ঠ
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ডিসেম্বর ২০২৫, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাইডেনকে স্লিপি জো বলে উপহাস, নিজেই বৈঠকে ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২ ডিসেম্বর) তার মন্ত্রিসভার বৈঠকে ২৫ বছর আগে যেমন ছিলেন, এখন তার চেয়েও চাঙা বলে দৃঢ়তার সঙ্গে মন্তব্য করার পরপরই দীর্ঘ সময় ধরে চোখ খোলা রাখতে সংগ্রাম করেছেন বলে প্রতীয়মান হয়েছে।

সিএনএন-এর হিসাব অনুযায়ী, ২ ঘণ্টা ১৭ মিনিট চলা এই বৈঠকে খুব সম্ভবত ট্রাম্প একাধিকবার মনোযোগ হারিয়েছেন। বৈঠকে টেবিল ঘিরে থাকা মন্ত্রিসভার সদস্যরা যখন একে একে তার প্রশংসা করছিলেন, তখনো প্রেসিডেন্ট বারবার ঘুমিয়ে পড়ছিলেন বলে মনে হচ্ছিল।

ট্রাম্প একসময় তার পূর্বসুরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে স্লিপি জো (ঘুমকাতুরে জো) বলে উপহাস করতেন, কিন্তু এখন নিজে একই দৃশ্যের পুনরাবৃত্তি করায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তির বয়স তার কাজের ওপর প্রভাব ফেলছে কি না, তা নিয়ে মানুষজনের প্রশ্ন বাড়ছে।

স্থানীয় সময় গতকাল দুপুরের পরপরই মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ট্রাম্পের পরিবর্তনমূলক বৈদেশিক নীতির প্রশংসা করছিলেন, তখন তার পাশের চেয়ারে বসে প্রেসিডেন্ট ঢলে পড়ছিলেন এবং চোখও বন্ধ করে ছিলেন।

এমনকি বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক যখন ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রশংসা করছিলেন এবং ‘সর্বকালের সেরা প্রেসিডেন্টের জন্য সর্বকালের সেরা মন্ত্রিসভা’ বলে উল্লাস করছিলেন, তখনও ট্রাম্পকে নিজের চোখ খোলা রাখতে সংগ্রাম করতে দেখা যায়। আবার শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এবং স্বাস্থ্য ও মানবিক পরিষেবামন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন দেখা যায়, ট্রাম্প প্রায় ১০-১৫ সেকেন্ড ধরে চোখ বন্ধ রেখে স্থির হয়ে আছেন।

তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ‘মনোযোগ দিয়ে শুনছিলেন এবং পুরো তিন ঘণ্টা ধরে চলা মন্ত্রিসভার দীর্ঘ বৈঠক পরিচালনা করেছেন।’ লেভিট আরও বলেন যে, প্রেসিডেন্ট এই বছর নয়বার মন্ত্রিসভার বৈঠক করেছেন এবং এসব ঐতিহাসিক বৈঠকে মার্কিন জনগণের পক্ষে মেক আমেরিকা গ্রেট এগেইন লক্ষ্য অর্জনে কৃত কাজগুলোর বিস্তৃত তালিকা তুলে ধরা হয়েছে।

ট্রাম্প গত সপ্তাহে তাকে নিয়ে নিউইয়র্ক টাইমসের একটি দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনের সমালোচনা করেন, যেখানে তার কাজের সময়সূচি ও জনসমক্ষে তার উপস্থিতি বিশ্লেষণ করে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে দেখানো হয়, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদে কিছুটা ধীরগতির হয়ে গেছেন।

ট্রাম্প এই সমালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের পাগল বলে অভিহিত করেন এবং বলেন, ‘ট্রাম্প চটপটে, তারা চটপটে নয়।’ তবে এক মাসের কম সময়ের মধ্যে হোয়াইট হাউসে কোনো অনুষ্ঠান চলাকালে এটি দ্বিতীয়বারের মতো ঘটল। এর আগে গত ৬ নভেম্বর ওভাল অফিসে এ দৃশ্য দেখা যায়, যখন ওয়াশিংটন পোস্ট ভিডিও ফিড পর্যালোচনা করে হিসাব করেছিল যে, ট্রাম্প প্রায় ২০ মিনিট ধরে চোখ খোলা রাখার জন্য লড়াই করেছেন।

কয়েক দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং (এমআরআই) পরীক্ষা করা হয়, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও হোয়াইট হাউস এটিকে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলে জানিয়েছে, কিন্তু সাধারণ স্বাস্থ্যপরীক্ষার ক্ষেত্রে এমআরআই করানো হয় না।

লেভিট গত সোমবার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের কার্ডিওভাস্কুলার ইমেজিং পুরোপুরি স্বাভাবিক ছিল, রক্তনালিতে সংকোচনের কোনো চিহ্ন নেই… এককথায় তার হৃদ্‌যন্ত্র চমৎকার অবস্থায় আছে।’ তবে কেন এই এমআরআই পরীক্ষা করা হলো, তার কারণ প্রকাশ না করায় অনেকে প্রশ্ন তুলেছেন যে, হোয়াইট হাউস প্রেসিডেন্টের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পুরোপুরি ও সময়মতো প্রকাশ করছে কি না।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

২

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

৩

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

৪

কুষ্টিয়ায় এসআরবির অভিযানে থানা থেকে লুটকৃত অস্ত্র ও গুলি উদ্ধার

৫

বিএনপিকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না- জ্বালানিমন্ত্রী

৬

কুষ্টিয়া খয়েরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত : গ্রেপ্তার -১

৭

টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

৮

কুষ্টিয়ায় পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ

৯

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০

কৃষকদলের অফিস ভাংচুর ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

১১

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১২

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

১৩

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

১৪

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

১৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

১৬

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

১৭

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

১৮

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

১৯

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

২০